-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এবারের আসরের অনুশীলন শুরু হবে আগের আসরে প্লে-অফ খেলা খুলনা টাইটান্সের মাধ্যমে। ২৫ অক্টোবর রাজধানীর ইউল্যাব মাঠে অনুশীলনে নামবে খুলনা টাইটান্স। দলের আইকন ক্রিকেটার ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই শুরু হবে খুলনার অনুশীলন পর্ব। এদিকে খুলনা টাইটান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে সেদিন সকালেই ঢাকায় পৌঁছাবেন। অন্যদিকে ২৬ অক্টোবর থেকে খুলনার বিদেশি ক্রিকেটার আসতে শুরু করবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের অনুশীলন শুরু হবে ২৯ অক্টোবর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করবে ঢাকা। জানা গেছে, ৩০ অক্টোবর থেকে দলটির বিদেশি ক্রিকেটাররা আসা শুরু করবেন।
আগের আসরের রানার্সআপ রাজশাহী কিংসের অনুশীলনের সূচনা হবে ২৯ অক্টোবর। তবে বিদেশি ক্রিকেটাররা দলের সাথে যোগ দিবেন ৩১ অক্টোবর থেকে।
নতুন মালিকানায় রংপুর রাইডার্সের অনুশীলন শুরু হবে ২৫ অক্টোবর। প্রথমে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করবে দলটি। ২৭ অক্টোবর থেকে দলটির বিদেশি ক্রিকেটাররা দলের সাথে যোগ দিতে শুরু করবেন। অন্যদিকে রংপুর রাইডার্সের বিদেশি কোচ টম মুডি আসবেন ২৪ অক্টোবর।
এবারের বিপিএলে তুলনামুলক দুর্বল দল গড়া চিটাগং ভাইকিংসের অনুশীলন শুরু হবে ২৯ অক্টোবর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দফায় কয়েকদিন অনুশীলন করবে দলটি। এরপর চলে যাবে সিলেটে।
এদিকে বিপিএলের তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনুশীলন করবে সিলেটে। ২৫ অক্টোবর সিলেট যাবে দলটি। ২৬ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে প্রাথমিক অনুশীলন শুরু হবে কুমিল্লার। একই দিনে অনুশীলন শুরু করবে এবারের আসরে নতুন দল 'সিলেট সিক্সার্স'।
উল্লেখ্য, ৪ নভেম্বর পর্দা উঠবে বিপিএলের পঞ্চম আসরের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে পঞ্চম আসরের প্রথম পর্বের খেলা।