-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
বিসিবির সংশোধিত গঠনতন্ত্র ২০১৭ অনুযায়ী, পরিচালনা পর্ষদের কোনো শূন্য পদ পূরণ করতে হলে ঐ পদের জন্য নতুন করে নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে এই পরিচালকের উত্তরসূরি খুঁজতে বোর্ডকে আবারও ভোটাভুটির আশ্রয় নিতে হচ্ছে। তবে জনপ্রিয় এই ক্রিকেট সংগঠক যে কমিটির দায়িত্বে ছিলেন, সেই দায়িত্ব নতুন কাউকে অর্পণ করতে নির্বাচনের কোনো প্রয়োজন নেই।
বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও বোর্ডের অর্থ কমিটির প্রধান সিনহা গত ৮ আগস্ট মৃত্যুবরণ করেন। জাতীয় নির্বাচনসহ আরও কিছু কারণে এ বছর মাঠে গড়াবে না বিপিএল। তাই বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের মৃত্যুর পর তার উত্তরসূরি খোঁজার জন্য বিসিবিকে খুব একটা তাড়াহুড়া করতে হচ্ছে না। তবে এই পদের জন্য শোনা যাচ্ছে দুই অভিজ্ঞ পরিচালকের নাম।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সম্ভাব্য প্রধান হতে যাওয়া এই দুই পরিচালক হলেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং ওয়ার্কিং কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ। আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বিপিএলের দায়িত্বে এই দু’জনের কোনো একজনকে দেখতে পাওয়ারই সম্ভাবনা বেশি।
যদিও দু’জনের একজন- জালাল ইউনুস জানালেন, এ নিয়ে এখনও বোর্ডে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ‘এখনও এ নিয়ে কোনো আলোচনা হয়নি। যতটা জানি পরবর্তী বোর্ড সভা হলে হয়তো আলোচনা হতে পারে। এর আগে এ নিয়ে কোনো কিছুই বলা যাচ্ছে না।’
তাকে নিয়ে ভাবা হচ্ছে কি না সেটিও জানেন না জালাল, ‘আসলে আমার কেন কোনো নাম নিয়েই কথা আমি শুনিনি। কারণ যতটা জানি এ নিয়ে এখনো কোনো আলোচনাই হয়নি। বোর্ড সভাপতিও বলেছেন এখন কিছু নয়।’