-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশ ক্রিকেটে কোচ হিসেবে বেশ নামডাক সালাহউদ্দিনের। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী গ্রুপের কোচ হিসেবে দায়িত্ব সামলান তিনি। মূলত এই বেসরকারি প্রতিষ্ঠানটিতে চাকরির সুবাদে অন্য কোথাও আর যান না। বিপিএলেও চাহিদার তুঙ্গে থাকেন তিনি।
এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপের হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন। টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তার দল। শুক্রবারের ফাইনাল ম্যাচের আগে আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই টুর্নামেন্টে কোচদের পারিশ্রমিক নিয়ে লজ্জা প্রকাশ করেন সালাহউদ্দিন।
বঙ্গবন্ধু কাপে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাচ্ছেন সর্বোচ্চ ১৫ লাখ টাকা করে। সর্বনিম্ন ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাচ্ছেন ৪ লাখ টাকা করে। অথচ বৈষম্য কোচদের ক্ষেত্রে। প্রধান কোচদের পারিশ্রমিক ‘ডি’ ক্যাটাগরির প্রায় অর্ধেক। এছাড়া সহকারী কোচরা পাচ্ছেন দেড় লাখ টাকার মতো। ফিজিও-ট্রেনারদের সম্মানীর হার আরও কম।
আক্ষেপ করে সালাহউদ্দিন বলেন, “আমরা ‘ই’ গ্রেডের মানুষ, সহকারী কোচরা হয়তো ‘এফ’ গ্রেডের মানুষ। ট্রেইনার ‘জি‘ বা ‘এইচ’ অথবা এমন হবে আরকি। আমার মনে হয় সঠিক মূল্যায়ন করা উচিত। আমাদের কোচদের মূল্যায়ন না করা মানে হচ্ছে টিমের প্রতি আমাদের কোনও ইমপ্যাক্ট নাই। আমরা আসলে আছি শুধু একটা ম্যাচ অথবা একটা টুর্নামেন্ট চালিয়ে দিবো।”
আর কাউকে কোচ হতে বলবেন না সালাহউদ্দিন, “আমি এখানে কোনও পারিশ্রমিক নিচ্ছি না। গাজী গ্রুপে আমি চাকরি করি। কোচের পারিশ্রমিকের ব্যাপারে আমি খুব লজ্জিত। আমি সারাজীবনই চেয়েছি বাংলাদেশে যেন কোচেরা আসে, আরও খেলোয়াড় আসুক, যারা কোচিং করতে চায়। তারা যেন একটা ভালো স্ট্যাটাস নিয়ে বাঁচতে পারে।“
“আমার কাছে মনে হয়, এ ধরণের পারিশ্রমিকে কখনই কোন ছেলেকে বলবো না তোমরা কোচিংয়ে আসো। এদেশে কোনও (কোচদের) মূল্যায়ন হয় কীনা আমি জানিনা। দেখেন, আমরা ‘ই’ গ্রেডের মানুষ। ‘ডি’ গ্রেডের একটা খেলোয়াড় যা পাচ্ছে, তা কিন্তু একটা কোচও পাচ্ছে না। তাহলে কেন আমি আরেকটা কোচকে বলবো তুমি এই পেশায় আসো।”- যোগ করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




