-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে দুই দলের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশের দর্শকরা দেখতে পারবেন গাজী টেলিভিশন (জিটিভি) ও চ্যানেল আইয়ে। বিষয়টি নিশ্চিত করেছে জিটিভি কর্তৃপক্ষ। তাছাড়া বাংলাদেশের হোম ম্যাচের সম্প্রচার স্বত্বের দায়িত্ব রয়েছে জিটিভির কাছেই। ২০১৪ সালে বিসিবি থেকে হোম ম্যাচের সম্প্রচার স্বত্ব কিনে নেয় জিটিভি। এছাড়া অনলাইনে https://www.rabbitholebd.com/ এই ওয়েবসাইটেও খেলা সরাসরি দেখা যাবে।
এইদিকে আফগানিস্তানের ম্যাচের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে বাংলাদেশের টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। বৃহস্পতিবারে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএসএমের প্রধান নির্বাহী মইনুল হক, জিটিভির ব্যবস্থাপনা পরিচালক গাজী আশরাফ ফয়েজ, আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল্লাহ এবং ইম্প্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক রেজা সাগর।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ দিয়েই টিএসএমের আফগান যাত্রা শুরু করবে। ওই একই অনুষ্ঠানে নির্ধারণ করা হয় কারা পেতে যাচ্ছে এই টি-টোয়েন্টি সিরিজের সম্প্রচারের দায়িত্ব। এইদিকে টি-টোয়েন্টি সিরিজের জন্য আফগান দলের অধিকাংশ ক্রিকেটারই পৌঁছে গিয়েছে ভারতের দেরাদুনে।
আগামীকাল ভারতে পৌঁছে তারপরেই আফগান সিরিজের জন্য সেখানে প্রস্তুতি নিবে বাংলাদেশ দল। ম্যাচগুলো হবে ৩, ৫ ও ৭ জুন। দুই দলের মধ্যকার ম্যাচগুলো আরম্ভ হবে স্থানীয় সময় রাত আটটায়, যা কিনা বাংলাদেশ সময় সাড়ে আটটায়। ৭ জুন শেষ টি-টোয়েন্টি খেলে তারপরের দিন, ৮ জুন দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশের।