-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আয়ারল্যান্ড ক্রিকেট দল। ছবিঃ গেটি ইমেজস[/caption]
দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে ক্যারিবিয়ানরা। ওয়ানডে সিরিজ শেষে একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলার কথা রয়েছে তাদের। তবে হুট করেই আয়ারল্যান্ড স্কোয়াডে করোনার প্রকোপ বেড়ে গেছে। আইরিশদের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি, উইকেটরক্ষক-ব্যাটার লর্কান টাকার এবং অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ডেভিড রিপলি কোভিড পজিটিভ হয়েছেন। তাছাড়া আগেই কোভিড পজিটিভ হওয়ার কারণে প্রথম ওয়ানডে থেকে ছিটকে যান সিমি সিং এবং বেন হোয়াইট। অবশ্য বালবার্নি এবং টাকার দুজনই প্রথম ওয়ানডেতে খেলেছিলেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডের সকল সদস্য সোমবার পর্যন্ত (১০ জানুয়ারি) কোভিড নেগেটিভ ছিলেন।
সিরিজটি আয়োজিত হচ্ছে জ্যামাইকাতে। ফলে জ্যামাইকান সরকারের নিয়ম-কানুন মেনে চলতে হচ্ছে সকলকেই। সেখানকার নিয়মে কোভিড নেগেটিভ হওয়ার আগ পর্যন্ত আরটি-পিসিআর টেস্ট করে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তাছাড়া ইঞ্জুরিও হানা দিয়েছে আইরিশ শিবিরে। প্রথম ওয়ানডেতে চোটে পড়েন অ্যান্ডি ম্যাকব্রাইন এবং মার্ক অ্যাডায়ার। ব্যাটিং করার সময় আঘাত পান ম্যাকব্রাইন, যার ফলে তাকে বিশ্রাম দিতে সম্মত হয়েছে আয়ারল্যান্ড টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, অ্যাডায়ার পায়ের চোটে ভুগছেন বলে ধারণা করা হচ্ছে, যার ফলে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
[caption id="attachment_187625" align="aligncenter" width="612"]
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবিঃ গেটি ইমেজস[/caption]
আগামী দুইদিনের মধ্যেই সিরিজের ভবিষ্যৎ সম্পর্কে জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘সিডব্লিউআই (ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ) এবং সিআই (ক্রিকেট আয়ারল্যান্ড) সিরিজের সূচি পুনঃনির্ধারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিরিজটি আয়োজনের সকল সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।’
তবে আয়ারল্যান্ডের জন্য ইতিবাচক খবরও আছে। শেষমেশ স্কোয়াডের সাথে যুক্ত হয়েছেন অলরাউন্ডার পল স্টার্লিং এবং শেন গেটকেট। এই দুজনই কোভিড পজিটিভ হয়েছিলেন গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডে সিরিজটি বাতিল হওয়ার পর পর।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 