-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র এক টেস্ট খেলেই ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন সেটি আগেই জানিয়ে রেখেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। জানুয়ারিতে প্রথম সন্তানের বাবা হবেন এই ক্রিকেটার। আর এই বিশেষ মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে আগে থেকে ছুটির কথা জানিয়ে রেখেছিলেন তিনি। তবে ছুটিতে যাওয়ার আগে এতো সমলোচনার শিকার হবেন সেটি হয়তো ভাবনায়ও আসেনি কোহলির।
অজিদের বিপক্ষে টেস্টে নিজেদের সর্বনিম্ন স্কোর ৩৬-এ অলআউট হয়ে আরও বেশি বিতর্ক সৃষ্টি করেছে। তবে নিজের সিদ্ধান্তেই অটল রয়েছেন কোহলি। তবে দলের এই অবস্থায় কোহলির এমন সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিতে পারেননি সাবেক ক্রিকেটাররা। তাদের মতে পরিবারের আগে দেশের প্রতি কর্তব্য সবার আগে। এইবার বিরাটকে নিয়ে একই কথা বললেন দেশটির সাবেক ক্রিকেটার দিলীপ দোশি।
“কোহলির উচিত হয়নি দলকে এই অবস্থায় ফেলে রেখে দেশে ফিরে আসা। কারণ ভারতীয় দলের অবস্থা এখন ডুবন্ত জাহাজের মতো। দলের অধিনায়ক হলেন নাবিক। তাহলে তো কঠিন সময়ে জাহাজ ফেলে রেখে নাবিক চলে গেলেন। এটাই তো মানে দাঁড়ায়, তাই নয় কী?”
তিনি আরও যোগ করেন, “তুমি যখন দেশের অধিনায়ক, সেসময়য়ে তোমাকে দেশের প্রতি কর্তব্যপালন করতেই হবে। আমি বলছি না বাবা হিসেবে সন্তানের প্রতি কোন কর্তব্য নেই। সন্তান হওয়ার সময় স্ত্রীর পাশে থাকা অবশ্যই বাবা হিসেবে দায়িত্ব। কিন্তু দেশের প্রতি দায়িত্ব থাকলে এই আবেগ বর্জন করতে হবে। আমি হলে কখনোই দলকে এই পরিস্থিতিতে রেখে দেশে ফেরত যাওয়ার কথা ভাবতাম না।”
উল্লেখ্য, ভারতের হয়ে ৩৩টি টেস্ট এবং ১৫টি ওয়ানডে খেলেছেন দিলীপ দোশি। ৩৩ টেস্টে তার ঝুলিতে রয়েছে ১১৪টি উইকেট এবং ওয়ানডেতে নামের পাশে রয়েছে ২২ উইকেট।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 