-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ক্রিকেটারদের এদেশের বীর আখ্যা দিলে সঠিক না হলেও অন্তত ভুল হবে না। দেশের জাতীয় আনন্দ ও আবেগে পরিণত হওয়া ক্রিকেট দিয়ে যারা সমর্থকদের মনে আশার সঞ্চার করেন, তারা তো পারতপক্ষে বীরই। তবে সেই ক্রিকেটারদের নিয়েই সাম্প্রতিক সময়ে চলছে সমালোচনা আর বিতর্ক।
২০১৫ বিশ্বকাপে রুবেল হোসেন বিতর্কে জড়ান এক মডেলের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে। এরপর শাহাদাত হোসেন রাজীব কাজের মেয়েকে মারধরের কারণে ক্রিকেটে নিষিদ্ধ পর্যন্ত হোন। বহুবিবাহ ও স্ত্রীকে মেনে না নেওয়ার মতো স্পর্শকাতর কারণে কিছুদিন আগে বিতর্কে জড়ান আরাফাত সানি। এবার অনেকটা একই কারণে সমালোচনার মুখে পড়েছেন মোহাম্মদ শহীদ।
ক্রিকেটারদের এমন কর্মকাণ্ডে স্বভাবতই হতাশ ক্রিকেটকে পুঁজি করে জীবনের আনন্দ করা সমর্থকেরা। তাদের চেয়েও বেশি হতাশ ক্রিকেট-সংশ্লিষ্ট ক্রিকেট-পাড়ার লোকজন। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলোর সাথে আলাপকালে বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটার আকরাম খান জানান তার ক্ষোভ।
আকরাম বলেন, ‘ব্যক্তিগত জীবনে অনেকেরই অনেক ঘটনা থাকতে পারে। কিন্তু এগুলো প্রকাশ্যে আসবে কেন? তারা যেন এ ধরনের আচরণের সঙ্গে জড়িয়ে না পড়ে, ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সে ব্যাপারে বারবার বোঝানো হয়, আলাদা নীতিমালাও আছে। কিন্তু সেই নীতিমালা অনুসরণ না করাটা একজন খেলোয়াড়ের ব্যক্তিগত শিক্ষা-দীক্ষা ও পারিবারিক সংস্কৃতির সমস্যা।’
খেলোয়াড়েরা বিতর্কে জড়ালে ক্রিকেটেরই ক্ষতি হয় জানিয়ে তিনি বলেন, ‘গত কিছুদিন ধরেই বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনজন জেলও খেটেছে। একজন ক্রিকেটারকে জাতীয় দলে নিয়ে আসার পেছনে বিসিবির বিরাট অঙ্কের বিনিয়োগ থাকে। উচ্ছৃঙ্খল আচরণের জন্য যখন একজন ক্রিকেটারের ক্যারিয়ার হুমকির মুখে পড়ে, তখন কিন্তু বিসিবির বিনিয়োগটিই হুমকির মুখে পড়ে। এটা বিরাট ক্ষতি।'
আকরাম আরও বলেন, 'বোর্ড এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর। ক্রিকেট যে একটা সংস্কৃতি, সেটা খেলোয়াড়দের মাথায় দেওয়ার সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করি, ভবিষ্যতে এমন আর হবে না। যদি হয়, সেটি আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়।’