-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কাজী রিয়াজুল ইসলাম কাজল। ছবি: ফেসবুক।[/caption]
৩২ বছর বয়সী এই ক্রিকেটার কাজী কাজল নামেই বেশি পরিচিত। সর্বশেষ গঠিত খুলনা জেলা দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন তিনি। একই সাথে খুলনার বয়রার একটা ক্রিকেট একাডেমি 'তরুণ সংঘে' প্রশিক্ষক (কোচ) হিসাবে কাজ করতেন তিনি। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে ঢাকায় প্রথম বিভাগ ক্রিকেটেও খেলেছেন। ক্রিকেটের জন্য ছিলেন অন্তঃপ্রাণ।
জানা গেছে, ঈদের পরে শ্বশুড়বাড়ি যশোরের মণিহারে যান তিনি। বুধবার (২৭ মে) রাতে খাওয়াদাওয়ার পরে অসুস্থ বোধ করেন কাজল। দ্রুতই তাকে স্থানীয় একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় খুলনায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। খুলনার নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যুবরণ করেন এই ক্রিকেটার।
ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। মৃত্যুর সময় তার শ্বাসকষ্ট হলেও করোনাভাইরাসের আর কোনো উপসর্গ ছিল না। বৃহস্পতিবার (২৮ মে) সকালে তার দাফন সম্পন্ন হয়েছে।
তার এই আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় ক্রিকেটার, কোচ ও সতীর্থরা। স্থানীয় ক্রিকেট কোচিংয়ের পরিচিত মুখ জালাল চৌধুরি কাজল সম্পর্কে বলেন, 'কাজল ছেলেটা সত্যি সত্যি মনপ্রাণ দিয়ে ক্রিকেটে ছিল। ক্রিকেট ওর চোখে জ্বেলেছিল মালিন্যহীন দ্যুতি। তার আকস্মিক প্রয়াণে তাই সাথীদের মনের চোখে দেখি এতো জল।' কাজলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 