-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০১৪ সালে রংপুর একাডেমিতে অনুশীলন করার সময়েই পরিচয় হয়েছিল এই দুই ক্রিকেটার সানজিদা ইসলাম ও প্রথম শ্রেণির ক্রিকেটার মিম মোসাদ্দেকের। তারপর ছয় বছর প্রণয়ের পর সম্প্রতি পরিণয়ে রূপ নেয় তাদের সম্পর্ক। নিজ শহর রংপুরেই তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিয়ের আগে গায়ে হলুদের সাজে প্রিয় স্টেডিয়ামে ছবি তুলতে গিয়েছিলেন সানজিদা। এ সময় তিনি মাঠে কয়েকজনকে খেলতে দেখে ব্যাট হাতে নেওয়ার লোভ সামলাতে পারেননি। ব্যাট হাতে তোলা তার সেই ছবিগুলোই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে। দৃষ্টি কেড়ে নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিরও।
বিডিক্রিকটাইমকে হাস্যজ্জল সানজিদা বলেন, 'আরে, এটা হুট করেই হয়ে গেছে, পরিকল্পনাই ছিল না। রংপুর স্টেডিয়ামে ছবি তোলার জন্য গিয়েছিলাম, দেখলাম কিছু ছেলে ক্রিকেট খেলছে। একজন ক্রিকেটার হিসেবে নিজেকে কয়েকটা বল খেলার লোভ থেকে দূরে রাখতে পারিনি। তখন ফটোগ্রাফার কিছু ছবি তোলেন।'
সানজিদা আরও বলেন, 'কমলা রঙ আমাদের সংস্কৃতিতে খুব শুভ হিসেবে দেখা হয়। তাই সেদিন আমার কমলা শাড়ি পরা ছিল। ১৭ অক্টোবর বিয়ে হয় আমাদের, প্রেমের বিয়ে। ছয় বছর ধরে আমরা একে অপরকে চিনি। ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছিলাম, জাতীয় দলের দুইজন ক্রিকেটারও এসেছিলেন।'
সানজিদা জানান, মহামারীর কারণে এখনই মধুচন্দ্রিমায় যাওয়া হচ্ছে না তাদের। তবে ক'রোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমলে দেশের বাইরেই সারবেন মধুচন্দ্রিমা।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 