-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে বসে বাংলাদেশ দলের খেলা দেখেন রাজ্জাক। নির্বাচক হিসেবে প্রথম দিনটা কেমন কেটেছে, জানিয়েছেন বিডিক্রিকটাইমকে। প্রথম দিনের অভিজ্ঞতায় জানিয়েছেন নিজের চিরচেনা ক্রিকেট বোর্ডটা সম্পূর্ণ নতুনই লেগেছে তার কাছে।
রাজ্জাক বলেন, 'আমার কাছে ক্রিকেট বোর্ডটা আজকে নতুন নতুনই লেগেছে। আমি আজকে মনে মনেই ছিলাম অন্যরকম... একটু ভিন্ন রকমের। এটা আসলে প্রকাশ করা যায় না। আসলে এভাবে আমি কোনোদিনও ক্রিকেট বোর্ডে যাইনি, এই প্রথম গেলাম আজকে।'
তিনি আরও বলেন, 'সবচেয়ে বড় কথা হল- এটা সম্পূর্ণ ভিন্ন রকমের একটা কাজ। এর আগপর্যন্ত যত যাই করছি শুধু খেলেছি, হয় জিম, না হয় রানিং, না হয় অনুশীলন- কিছু একটা। এটা সম্পূর্ণ ভিন্ন, আমার কাছে একদমই নতুন নতুন লাগছিল। আশা করি আস্তে আস্তে সব কিছু মানিয়ে নেব।'
নান্নু এবং বাশারের অধীনে জাতীয় দলে খেলেছেন রাজ্জাক। এবার নির্বাচক হিসেবে তাদের সঙ্গে কাজ করবেন। তাদের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে বলে জানান রাজ্জাক।
তিনি বলেন, 'তাদের সাথে সাধারণ কথাই হয়েছে। আর যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলো সবার সাথে শেয়ার করা যাবে না। নান্নু ভাইয়ের সঙ্গে খেলেছি অল্পদিন, কিন্তু সুমন ভাইয়ের সঙ্গে অনেক দিন খেলেছি। ওনারা সিনিয়র ছিল, ওনাদের সেভাবেই মানতাম। এবারে এসে একসাথে বসা, একই কাজ, কলিগ হয়ে গেছি, ভালো লেগেছে বেশ।'
ব্যক্তিগত কিছু কাজের কারণে 




