-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

উইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ওয়ানডেতে বড় জয় পেয়েছে ভারত। দলের এই জয়ে বল হাতে অবদান রেখেছেন বাঁহাতি পেসার খলিল আহমেদ। এইদিনে শাস্তির মুখে পড়তে হয়েছে এই পেসারকে। আইসিসির পক্ষ থেকে নামের পাশে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট ও ভবিষ্যতে এমন আচরন করলে আরও বড় শাস্তির মুখে পড়তে হতে পারে এমন সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে উইন্ডিজের ইনিংসের ১৪তম ওভারে। সেই ওভারে বল করতে আসেন খলিল। ঐ ওভারেই উইন্ডিজ ব্যাটসম্যান স্যামুয়েলসকে আউট করেন তিনি। রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে আউট হওয়ার পর তাকে ইঙ্গিত করে আক্রমণাত্মক উদযাপন করেন খলিল। যা কিনা আইসিসির নিয়মের বাইরে।
আইসিসির ‘কোড অব কন্ডাক্ট’ লেভেল-১, আর্টিকেল ২.৫ এর ধারা অনুযায়ী এই শাস্তি পেয়েছেন খলিল। তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন অনফিল্ড আম্পায়ার ইয়ান গুল্ড ও অনিল চৌধুরী। পরবর্তীতে তাদের আনা অভিযোগ মেনে নেন বাঁহাতি পেসার খলিল।
ঐ ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ১৩ রান দিয়ে তিন উইকেট লাভ করেন খলিল আহমেদ। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ২২৪ রানে জিতে সিরিজে ২-১ এ এগিয়ে গিয়েছে ভারত।