-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের দেওয়া ১৪৭ রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করে পয়েন্ট তালিকার তলানি থেকে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে ওঠে এসেছে ড্যারেন স্যামি-মুশফিকুর রহিমদের নিয়ে গড়া রাজশাহী কিংস। মুশফিকদের দাপুটে জয়ে পয়েন্ট তালিকার তলানিতে গিয়ে ঠেকেছে মাশরাফিদের রংপুর রাইডার্স। আর ১ জয় ও ১ ড্র থেকে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে অবস্থান চিটাগং ভাইকিংসের।
বন্দরনগরীর দলটির বিপক্ষে জিততে পারলেই সিলেটকে হটিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থানে আরোহণ করবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটান্স। এমন সমীকরণকে মাথায় রেখে রাতের ম্যাচে মাঠে নামে রিয়াদরা। ১৬১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতে রাইলি রুশোর ঝড়ো ৪৯ এরপর অধিনায়ক রিয়াদের অপরাজিত ৪৮ ও আরিফুল হকের ৩৪ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় খুলনা। আর এতেই তাঁদের খেলা ছয় ম্যাচ থেকে ৩ জয় ও বৃষ্টির বাগড়ায় অমিমাংসিত ম্যাচের এক পয়েন্ট মোট সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থানে ওঠে আসে টাইটান্সরা।
রিয়াদদের সমান সাত পয়েন্ট সিলেট সিক্সার্সের থাকলেও নেট রান রেটে পিছিয়ে থাকার খেসারত হিসেবে খুলনার কাছে পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থান হারাতে হয় নাসির-সাব্বিরদের। অন্যদিকে ৭ পয়েন্ট হলেও ঢাকার চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকার ফল হিসেবে এক ম্যাচ কম খেলা (৫) ঢাকা ডায়নামাইটস নিজেদের দখলে রেখেছে পয়েন্ট তালিকার প্রথম স্থান।
এক নজরে বিপিএলের পয়েন্ট তালিকা-[/caption]