-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গত অক্টোবরে ক্রিকেটারদের ক্লাস নিয়েছিলেন মনোবিদ আজহার আলী। ©ফাইল ছবি[/caption]
সামনে বিশ্বকাপ, আর এই কারণেই ক্রিকেটারদের এই মানসিক ধাক্কা জাগাচ্ছে দুশ্চিন্তা। বিশ্বকাপের মত বড় ও গুরুত্বপূর্ণ আসরকে সামনে রেখে ক্রিকেটারদের ট্রমার মধ্যে থাকা নিশ্চয়ই সুখকর কিছু নয়।
ক্রিকেটারদের এই মানসিক ক্লান্তি কিংবা বিষণ্ণতা ভাবাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি)। আর তাই ক্রিকেটারদের স্বাভাবিক করে তুলতে প্রয়োজনে মনোবিদ আনার কথাও ভাবছে বোর্ড।
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল টুয়েন্টিফোরের সাথে আলাপকালে এমনটিই জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
কিছু ক্রিকেটার স্বাভাবিক থাকলেও টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা সিনিয়র ক্রিকেটারদের তিনজন বেশ বিষণ্ণ। আকরাম বলেন, ‘কিছু খেলোয়াড়কে স্বাভাবিক দেখেছি। তবে কিছু খেলোয়াড় দেখলাম অনেক বিষণ্ণ হয়ে আছে। বিশেষ করে তামিম, মুশফিক, রিয়াদ... এমনকি তাদের পরিবারও- সবাই খুবই হতাশ।’
বিষণ্ণতা কাটাতে ক্রিকেটারদের নিজেদের মত করে সময় কাটানোর সুযোগ দিয়েছে বোর্ড। প্রয়োজনে তাদের আরও নানাভাবে সহায়তা করতেও প্রস্তুত বিসিবি। আকরামের ভাষ্য, ‘ওদেরকে কোনো ডিস্টার্ব করছি না আমরা। কোনো ধরনের আলাপও হয়নি। তবে ২-১ দিনের মধ্যে বসে আলোচনা করে যা যা করা দরকার আমরা সেটা করবো।’
প্রয়োজনে দেশের বাইরে থেকে অভিজ্ঞ মনোবিদদেরই নিয়ে আসার আশ্বাস দেন সাবেক এই অধিনায়ক, ‘যদি কোনো মনোবিদকে দরকার হয়, আমরা অবশ্যই নিয়ে আসবো। যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওদেরকে স্বাভাবিক করার চেষ্টা করবো।’- বলেন তিনি।
ক্রিকেটারদের মানসিক দক্ষতা ও জটিল ম্যাচ জয়ের সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে অতীতে মনোবিদের দ্বারস্থ হয়েছিল বিসিবি। তবে এবার পুনরায় মনোবিদদের ডাকা হলে সেটি হবে ক্রিকেটারদের ক্রাইস্টচার্চ হামলার মানসিক ধাক্কা সামলানোর নিমিত্তে!