-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চলমান আইপিএলের দ্বাদশ আসরে দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলছেন পৃথ্বী। এই দলের কোচিংয়ের সাথে যুক্ত আছেন কিংবদন্তী দুই সাবেক ক্রিকেটার গাঙ্গুলি ও পন্টিং। শিষ্যের ভূমিকায় থেকে পৃথ্বী দুজনকেই দেখছেন কাছ থেকে।
সম্প্রতি পৃথ্বীকে প্রশ্ন করা হয়— দুই কিংবদন্তী ক্রিকেটারের মাঝে কার কাছ থেকে বেশি শিখছেন তিনি? এমন প্রশ্ন শুনে নিশ্চুপ হয়ে যান ১৯ বছর বয়সী ক্রিকেটার।
প্রথমে হাসছিলেন, এরপর নিশ্চুপ হওয়াই স্বাভাবিক! গাঙ্গুলি ও পন্টিংয়ের ক্রিকেটীয় জ্ঞান অসীম। দুজনই ব্যাট হাতে ক্রিকেট বিশ্বকে শাসন করেছেন দীর্ঘ সময়, নিজ দেশকে এনে দিয়েছেন অনেক সাফল্য। দুই কিংবদন্তীর মধ্য থেকে একজনকে কীভাবে বাছাই করবেন পৃথ্বী! তাই নেলেন অভিনব পন্থার আশ্রয়।
মাইক্রোফোনে পাওয়া প্রশ্নের জবাবে দলের সর্বশেষ ম্যাচ চলাকালে বিচক্ষণ পৃথ্বী বলেন, ‘আমি কিছু শুনতে পাচ্ছি না, হ্যালো... যোগাযোগ বন্ধ হয়ে গেছে!’
পৃথ্বীর এই চতুর ও রসিক উত্তরে সামাজিক যোগাযোগমাধ্যমে পড়ে যায় হাসির হিড়িক।
অবশ্য তার উত্তর এতটুকুই ছিল না। যোগাযোগ বিচ্ছিন্নের রসিকতার পর একটু উত্তর অবশ্য দিয়েছেন, তবে সেখানেও কারও চাইতে কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখেননি।
পৃথ্বী বলেন, ‘তারা দুজনই।’
প্রসঙ্গত, এখন পর্যন্ত একবারও আইপিএলের শিরোপা না জিতলেও চলতি আসরে ৭টি ম্যাচ জিতে দিল্লী ক্যাপিটালস রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।