-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। ৪১ রানে প্রথম উইকেট হারায় তারা। ওবেদ ম্যাককয়ের বোল্ড হয়ে ম্যাথু ওয়েড ফেরেন ১৬ বলে ২৩ রান করে। ১২ বলে ৯ রান করা মিচেল মার্শকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফ্যাবিয়ান অ্যালেন। ৫৮ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
অ্যারন ফিঞ্চ ও অ্যালেক্স ক্যারিকে একই ওভারে শিকার করে হেইডেন ওয়ালশ। ফিঞ্চ করেন ৩১ বলে ৩০ রান। ময়জেস হেনরিকসের ২৯ বলে ৩৩ রান ও অ্যাস্টন টার্নারের ২২ বলে ২৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া জড়ো করে ১৪১ রান।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওয়ালশ ২টি এবং ম্যাককয়, ডোয়াইন ব্রাভো ও অ্যালেন ১টি করে উইকেট শিকার করেন।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওভারেই হারায় আন্দ্রে ফ্লেচারের উইকেট। তবে দ্বিতীয় ওভারেই জশ হ্যাজলউডকে ৪টি চার হাঁকিয়ে ঝড়ের ইঙ্গিত দেন গেইল। মাঝে কিছুটা ধীরগতিতে খেললেও আবার অ্যাডাম জাম্পার এক ওভারে ১টি চার ও ৩টি ছক্কা হাঁকান ইউনিভার্সাল বস। প্রায় ৫ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটি হাঁকালেন তিনি। ২০১৬ সালে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি এবং ২০১৫ সালে করেছিলেন ফিফটি।
গেইলের ঝড়ো ইনিংসের সমাপ্তি ঘটান রাইলি মেরেডিথ। উইকেটরক্ষকের তালুবন্দী হয়ে মাঠ ছাড়ার আগে গেইল করেন ৩৮ বলে ৬৭ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ৭টি ছক্কায়। দলকে জয়ের বন্দরে রেখে গেইল আউট হয়ে যান।
ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেলকে নিয়ে বাকি কাজ সম্পূর্ণ করেন নিকোলাস পুরান। পুরান ২৭ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন। ব্রাভো ৭ বলে ৭ রান করে আউট হলেও রাসেল ২ বলে ৭ রান করে জয় নিয়েই মাঠ ছাড়েন।
৩১ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। হ্যাটট্রিক জয়ে টি-টোয়েন্টি সিরিজটিও জিতে নিয়েছে ক্যারিবিয়ানরা।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১৪১/৬ (২০ ওভার)
হেনরিকস ৩৩, ফিঞ্চ ৩০, টার্নার ২৪;
ওয়ালশ ২/১৮।
ওয়েস্ট ইন্ডিজ (২০ ওভার)
গেইল ৬৭, পুরান ৩২*;
মেরেডিথ ৩/৪৮।
ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী।