-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মাশরাফি, গেইল, রুশোদের নিয়ে গড়া দল কাগজে কলমে রাজশাহী কিংসের থেকে অনেক এগিয়ে। কিন্তু লো-স্কোরিং ম্যাচেও কিংসের কাছে হেরে গিয়েছে রাইডার্স। হতে পারে টিম কম্বিনেশন ঠিক না থাকা অথবা সময় ভালো না যাওয়ায় রাইডার্সের এই অবস্থা। এমতাবস্থায় দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স যোগ দিচ্ছেন দলে।
ডি ভিলিয়ার্স দলে যোগ দিলে আরো শক্তিশালী হবে রংপুর রাইডার্স। কিন্তু তার ওপরেই নির্ভর করে থাকাটা বোকামি হবে বলে মনে করেন কোচ টম মুডি, "কোনও সন্দেহ নেই ডি ভিলিয়ার্স যে কোন দলের সঙ্গে যোগ মানেই সেই দলের শক্তির মান বাড়া। দারুণ দক্ষ সে। তবে সে জাদু দেখিয়ে ম্যাচে বিশাল কোন পার্থক্য গড়ে দেবে-এমন বোকামো ভাবনায় কিন্তু আমরা বুঁদ হয়ে নেই! তার অন্তর্ভুক্তি অবশ্যই দলের শক্তি বাড়াবে। কিন্তু সাফল্য পেতে হলে দলের বাকি দক্ষ খেলোয়াড়দেরও কঠিন পরিশ্রম করতে হবে। ক্রিকেটে সাফল্য আসে সম্মিলিত শক্তির হাত ধরেই। কোনও একজন এখানে বিশাল কোন বদল নিয়ে আসতে পারে না। ডি ভিলিয়ার্সের মতো বিশ্বমানের খেলোয়াড় আমাদের দলে যোগ দিয়েছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি।"
টি-টোয়েন্টির বড় নাম ক্রিস হেনরি গেইল এই আসরে চারটি ম্যাচ খেলেছেন। কিন্তু কথা বলেনি তার ব্যাট। চার ম্যাচে করেছেন মাত্র ৩৯ রান। গেইল সম্পর্কে রংপুরের কোচ বলেন, "আমি নিশ্চিত গেইল নিজেও হতাশ। টি-টুয়েন্টিতে তার যে রেকর্ড রয়েছে সেটা আর কারোর নেই। তার মতো খেলোয়াড় যে কোন মূহূর্তেই জ্বলে উঠতে পারে। যেদিন ক্রিস গেইল ব্যাট হাতে পার্টির মেজাজে থাকবে, সেদিন সবকিছু তার মতেই হবে!"
আগামী ১৯ শে জানুয়ারি (শনিবার) রংপুর রাইডার্সের সপ্তম ম্যাচ সিলেট সিক্সার্সের বিপক্ষে। সেই ম্যাচ দিয়েই বিপিএলে অভিষেক হবে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এবি ডি ভিলিয়ার্সের।