-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দেহরা দুনে দুই উইকেটে ৯০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে আফগানিস্তান। রহমত শাহ ও হাসমতউল্লাহ শাহিদীর জুটি ভাঙে দলীয় ১৯৮ রানের মাথায়। ১৩০ রানের জুটি গড়েন এ দুজন। এ জুটিতে ভর করেই আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের ১৭২ রানকে টপকে লিড নিয়ে ফেলে আফগানিস্তান। ১৫৪ বলে ৬১ রান করে অ্যান্ডি ম্যাকব্রাইনের শিকার হন হাসমতউল্লাহ শাহিদী।
শতকের পথে এগিয়ে যাচ্ছিলেন রহমত শাহ। মাত্র দুই রানের দূরত্বে থেকে টিম মুরত্যাঘের বলে বোল্ড হন রহমত শাহ। কাজে লাগাতে পারেননি প্রথম শতক হাঁকানোর সুবর্ণ সুযোগ। তার ৯৮ রানের ইনিংসে ছিল ১৫ চার।
রহমত শাহের বিদায়ের পরের ওভারে থম্পসনের বলে বিদায় নেন মোহাম্মদ নবি। কোনো রান করতে পারেননি তিনি। ইকরাম আলি খিল ৪০ বল টিকে রান করেন ৭। এক প্রান্ত আগলে রাখেন আসগর আফগান। ইকরাম আলির সঙ্গে ২৮ ও রশিদ খানের সঙ্গে ১৭ রান যোগ করেন তিনি। ৮ বলে ১০ রান করে জর্জ ডকরেলের বলে বিদায় নেন রশিদ। এরপর ইয়ামিন আহমাদজাইকেও ফেরত পাঠান এ স্পিনার। নবম উইকেট জুটিতে ওয়াফাদার মোমান্দকে নিয়ে ৩১ রান তুলেন আসগর আফগান। দলীয় ৩১১ রানের মাথায় আউ হন আসগর। ৬৭ রান করেন তিনি। দলীয় ৩১৪ রানের মাথায় ওয়াফাদারকে ফেরান থম্পসন।
আয়ারল্যান্ডের হয়ে তিন উইকেট নেন থম্পসন। দুইটি করে উইকেট লাভ করেন অ্যান্ডি ম্যাকব্রাইন, জর্জ ডকরেল আর জেমস ক্যামেরন-ডো।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই ইয়ামিন আহমাদজাইয়ের অব্লে বিদায় নেন উইলিয়াম পোর্টারফিল্ড। ০ রানে এক উইকেট হারানোর পর বাকি সময় নিরাপদে কাটাল পল স্টার্লিং ও অ্যান্ডি বালবিরনি।
সংক্ষিপ্ত স্কোর : আয়ারল্যান্ড (প্রথম ইনিংস) ১৭২/১০, ৬০ ওভার
মুরট্যাঘ, ৫৪*, ডকরেল ৩৯, স্টার্লিং ২৬
নবি ৩/৩৬, ইয়ামিন ৩/৪১, রশিদ ২/২০
আফগানিস্তান (প্রথম ইনিংস) ৩১৪/১০, ১০৬.৩ ওভার
রহমত ৯৮, আসগর ৬৭, শাহিদি ৬১
থম্পসন ৩/২৮, ডকরেল ২/৬৩, ম্যাকব্রাইন ২/৭৭
আয়ারল্যান্ড (দ্বিতীয় ইনিংস) ২২/১, ১২ ওভার
বালবিরনি ১৪*, স্টার্লিং ৬*, পোর্টারফিল্ড ০
ইয়ামিন ১/৯