-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গত বছরের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ধোনি। চলতি বছরের ৭ জুলাই ৪০ বছর বয়সে পা রাখবেন তিনি। সঙ্গত কারণেই প্রশ্ন জাগছে, আইপিএলের আগামী আসরে ধোনি খেলবেন তো? কিংবা ধোনি খেলতে চাইলেও ৪০ বছর বয়সী একজন ক্রিকেটারকে চেন্নাই সুপার কিংস ধরে রাখবে তো?
টুইটারে এক ভারতীয় ক্রিকেট সমর্থক সাবেক অজি অলরাউন্ডার ব্র্যাড হগের কাছে জানতে চান, 'ব্যাড হগ স্যার ভাবুন তো, ২০২২ সালে আইপিএলের মেগা নিলামে চেন্নাই সুপার কিংস ধোনিকে ধরে না রাখে সেক্ষেত্রে আইপিএলের কোন ফ্র্যাঞ্চাইজির ধোনি ও তার অভিজ্ঞতা বেশি প্রয়োজন হবে?”
তবে ২০২২ আইপিএলের মেগা নিলামে হগ ধোনিকে অন্য কোন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে দেখছেন না। হগের ধারণা, চেন্নাইয়ের অধিনায়ক ক্রিকেট ছাড়লেও কোচের ভূমিকায় দায়িত্ব পালন করবেন তিনি।
ফিরতি টুইটে ঐ ক্রিকেট ভক্তকে হগ বলেন, 'এমএস ধোনি কখনই চেন্নাই সুপার কিংস ছাড়বেন না। তিনি এই ফ্র্যাঞ্চাইজির মহারাজা। তাকে কোচের ভূমিকায় দেখা যাবে।'
ধোনির নেতৃত্বে ২০১০,২০১১ ও ২০১৮ সালে আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই। ২০১০ ও ২০১৪ সালে দুই দফায় দলটিকে চ্যম্পিয়নস লিগ শিরোপা এনে দেন ধোনি। এছাড়া সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ধোনির অধীনে ২০১টি ম্যাচের ১২৩টিতেই জয় পেয়েছে চেন্নাই। অধিনায়ক হিসেবে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও ধোনির।
তাইতো যে কোন ফ্র্যাঞ্চাইজি এমন একজন সফল অধিনায়ককে খুব সহজে ছাড়তে চাইবে না। সেক্ষেত্রে হগের মতবাদ ভবিষ্যতে বাস্তবে রূপ নিতেও পারে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 