-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
এই ম্যাচে (কোয়ালিফায়ার-১) জিতলে ফাইনাল নিশ্চিত, তবে পরাজয়ে ছিটকে পড়তে হবে না কোনো দলকে। পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দলের মধ্যকার লড়াইয়ে (এলিমিনেটর) জয়ী দলের বিপক্ষে এই ম্যাচের পরাজিত দল আরেকটি ম্যাচ (কোয়ালিফায়ার-২) খেলবে, যেখানে জয়ী দল হবে দ্বিতীয় ফাইনালিস্ট।
লিগ পর্বে ১৪ ম্যাচ খেলে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস উভয় দলই পেয়েছিল ৯টি করে জয়, বিপরীতে হেরেছিল ৫টি করে ম্যাচ। রান রেটে কিঞ্চিত এগিয়ে থাকায় অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল হায়দরাবাদ। আসরে আগের দুই দেখায়ই জয়ী হয়েছিল চেন্নাই। প্রথম দেখায় স্বাগতিকের ভূমিকায় থাকা হায়দরাবাদকে সফরকারীরা হারিয়েছিল ৪ রানে, পরেরবার ৮ উইকেটে।
সর্বশেষ তিন ম্যাচের পরিসংখ্যানের বিচারে এই ম্যাচে মানসিকভাবে চাঙ্গা থাকবে চেন্নাই সুপার কিংস। নিজেদের শেষ তিন ম্যাচেই হায়দরাবাদ পরাজিত হয়েছে, যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স (৫ উইকেট), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১৪ রান) ও চেন্নাই সুপার কিংসের (৮ উইকেট) কাছে। অন্যদিকে শেষ তিন ম্যাচে একটি পরাজয় থাকলেও দুটি জয়ের দেখা পেয়েছিল চেন্নাই। কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে হারানোর আগের ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ৩৪ রানে হেরে গেলেও হায়দরাবাদের বিপক্ষে এসেছিল ৮ উইকেটের সেই আলোচিত জয়।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ-
সানরাইজার্স হায়দরাবাদ: শিখর ধাওয়ান, শ্রীভ্যাটস গোস্বামী, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মানিশ পাণ্ডে, দীপক হুদা, সাকিব আল হাসান, কার্লোস ব্র্যাথওয়েট/অ্যালেক্স হেলস, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সন্দ্বীপ শর্মা ও সিদ্ধার্থ কাউল।
চেন্নাই সুপার কিংস: আম্বাতি রাইডু, শেন ওয়াটসন, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), স্যাম বিলিংস/ফাফ ডু প্লেসিস, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, হরভজন সিং, শার্দূল ঠাকুর, লুঙ্গি এনগিডি।