-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অবশ্য চুক্তি থেকে বাদ পড়ার দুঃসংবাদের পর তাসকিনরা শুনেছেন কিছু আশার বাণী। যা কিনা নিঃসৃত হয়েছে স্বয়ং মাশরাফি বিন মুর্তজার মুখ থেকে। কিংবদন্তীতুল্য মাশরাফি তাসকিনদের মতো তরুণ পেসারদের কাছে আদর্শ। সেই মাশরাফিই তাসকিনদের দিয়েছেন অভয়। জানিয়েছেন, তাদের সহায়তার জন্য সবসময়ই রয়েছেন পাশে। সেই অভয়ের স্বীকৃতিতে তাসকিনের কণ্ঠে ঝরে পড়ল কৃতজ্ঞতা।
তাসকিন বলেন, ‘সিনিয়র খেলোয়াড়েরা অভিভাবকের মতো। তারা সব সময়ই আমাদের পাশে থাকেন। উৎসাহ দেন।'
ক্যারিয়ারের খারাপ এই সময়টাকে তাসকিন দেখছেন স্বাভাবিক স্রোত হিসেবেই। ২৩ বছর বয়সী ক্রিকেটার বলেন, 'জীবনে ভালো-খারাপ সময় আসে। সব সময়ই বলে আসছি, ফিরে আসাটা সময়ের ব্যাপার।'
ভালো ও খারাপ সময়ের মিশেলে গড়া মাশরাফির ক্যারিয়ারও। মাশরাফির অনুজ তাসকিন সেখান থেকেই খুঁজছেন প্রেরণা। তবে তাসকিনের মনোযোগ এখন চোট থেকে সেরে ওঠায়ই। তিনি বলেন, 'মাশরাফি ভাইদেরও উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাদের কাছ থেকে অনুপ্রেরণা খুঁজে পাই। তবে তার আগে আমার পিঠের চোটটা সারিয়ে তুলতে হবে।’
চোট ছিল আগে থেকেই। চলতি বছর যতগুলো ম্যাচ খেলেছেন, তাতে আরও গাঢ় হয়েছে চোটের ভয়াবহতা। আপাতত তাই থাকতে হচ্ছে মাঠের বাইরে। এখন তাই মাঠে ফিরতে চান শতভাগ ফিট হয়েই।
তাসকিন বলেন, ‘চোট নিয়ে খেলে শরীর আরও খারাপ হয়েছে, খেলাও খারাপ হয়েছে। মানুষের গালিও খেয়েছি! শতভাগ ফিট না হয়ে কোনো ধরনের ক্রিকেটই খেলতে চাই না। এখন আমার প্রথম কাজ পুরোপুরি চোটমুক্ত হওয়া।’