-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ঝড়ো ইনিংস খেলার পথে স্টিভ স্মিথ। ছবিঃ এপি[/caption]
সেই স্মিথ অংশ নিচ্ছেন কানাডায় চলমান গ্লোবাল টি-২০’তে, যেখানে শুক্রবার ঝড়ো এক ইনিংস খেলে জানিয়ে দিয়েছেন- অনেকদিন ঘরের কোণে ব্যাটজোড়া তুলে রাখলেও জং ধরেনি তাতে একটুও!
ভ্যাঙ্কুবার নাইটস ও টরন্টো ন্যাশনালসের মধ্যকার ম্যাচটিতে স্মিথ অংশ নেন টরন্টোর হয়ে। এভিন লুইস ও আন্দ্রে রাসেলের মারকুটে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ভ্যাঙ্কুবার সংগ্রহ করে ২২৭ রানের পাহাড়। তবে টরন্টো সেই পাহাড়ও ৪ বল ও ৬ উইকেট হাতে রেখে টপকে যায় অ্যান্টন ডেভচিচ ও স্টিভ স্মিথের দায়িত্বশীল ব্যাটিংয়ে।
ওয়ান ডাউনে খেলতে নেমে ৪১ বলের মোকাবেলায় ৬১ রান করে ফাওয়াদ আহমেদের বলে চ্যাডউইক ওয়ালটনের তালুতে বন্দী হয়ে সাজঘরে ফেরেন স্মিথ। দেড়শ স্ট্রাইক রেট ছুঁই ছুঁই এই ইনিংসে ছিল আটটি চার ও একটি ছক্কা। ৭ রানে প্রথম উইকেটের পতনের পর যখন ক্রিজে এসেছিলেন, দলের জয় পাওয়া ছিল দুরূহ ব্যাপার। শেষ পর্যন্ত তার ব্যাটিংই সাহস যোগায় ম্যাচের নায়ক ডেভচিচকে বড় ইনিংস খেলতে।
মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করার অভিযোগ সত্য প্রমাণিত হলে স্মিথকে ১২ মাস মাসের নিষেধাজ্ঞা প্রদান করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই নিষেধাজ্ঞা চলাকালে অস্ট্রেলিয়ার হয়ে আইসিসির স্বীকৃত কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না তারা। কেপটাউন টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল টেম্পারিং কেলেঙ্কারিতে অধিনায়ক স্মিথসহ নাম জড়ায় সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও তরুণ ব্যাটসম্যান ক্যামেরন বেনক্রফটের।
খবরটি চাউর হওয়ার পর মুহূর্তেই শোরগোল পড়ে যায় পুরো ক্রিকেট বিশ্বে। মুহূর্তেই স্মিথের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার নির্দেশ দেন খোদ অস্ট্রেলিয়ার সরকার প্রধান। এরপর দায় মাথায় নিয়ে অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান স্টিভেন স্মিথ। সেই সাথে সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। পরবর্তীতে তাদের বড় শাস্তির সম্মুখীন হতে হয় নিজ বোর্ডের সিদ্ধান্তেই।