-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ফাইল ছবি[/caption]
এই সফরগুলোকে সামনে রেখে আগামী ১৩ মে থেকে শুরু হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। মঙ্গলবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এমনটিই জানান জাতীয় দলের প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু।
তিনি বলেন, ‘১৩ মে থেকে ক্যাম্প শুরুর কথা আছে। ক্রিকেট অপারেশন্স থেকে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।'
এদিকে রানের ফোয়ারা ছড়ানো অভিজ্ঞ ক্রিকেটার তুষার ইমরানের অতিমানবীয় পারফরমেন্স দৃষ্টি কেড়েছে নির্বাচকদের। চলতি বছর দুর্দান্ত পারফর্ম করে যাওয়া তুষার বিসিএলের চতুর্থ লিগে পেয়েছেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরির দেখা। তার এই পারফরমেন্স বাধ্য করছে নির্বাচকদের তাকে নিয়ে ভাবতে।
নান্নু জানান, নির্বাচকদের ভাবনায় রয়েছেন তুষার ইমরান। তবে এখনই আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ নাও পেতে পারেন তুষার। নিজেকে আরও প্রমাণের জন্য তার ঠাই হতে পারে বাংলাদেশ 'এ' দলে, যে দলটি এই বছর কাটাবে বেশ ব্যস্ত সময়।
তুষারের জন্য স্বস্তি এনে দিয়ে সংবাদমাধ্যমকে নান্নু বলেন, ‘ওকে নিয়ে আমরা বিবেচনা করছি। পারফরম্যান্সের সাথে সমঝোতা হয় না।'
তার ভালো পারফরমেন্সের সবটুকুই হচ্ছে ঘরোয়া ক্রিকেটে, তথা দেশের ক্রিকেটে। ভিনদেশে খেলতে গেলে তুষারের ফর্ম কেমন থাকবে, সেটিও আছে নির্বাচকদের মাথায়। নান্নু তাই বললেন, ‘দেখতে হবে আন্তর্জাতিক অঙ্গনে পারফর্ম করতে তার কতটুকু সামর্থ্য। দেশের বাইরে টেকনিক্যালি তারা কতটুকু দক্ষ সেটাও কিন্তু বিবেচনায় রাখতে হবে। কারণ ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য।'
উল্লেখ্য, চলতি মাসের শেষদিকে ঘোষণা করা হবে 'এ' দল, যেখানে সুযোগ পেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে খেলার প্রস্তুতি নিতে হতে পারে তুষার ইমরানকে।