-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জাদেজার অলরাউন্ড কারিশ্মায় ভারতের বিশাল জয়[/caption]
মোহালিতে টস জিতে আগে ব্যাট করে ভারত। প্রথম ইনিংসে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন জাদেজা। ২২৮টি বল মোকাবেলা করেন তিনি। জাদেজার ব্যাট থেকে আসে ১৭টি চার ও তিনটি ছক্কা। এছাড়াও শতকের খুব কাছাকাছি যান রিশাভ পান্ট। তবে ৯৬ রানে বোল্ড হন তিনি। পান্টের ওয়ানডে মেজাজে ৯৭ বলের ইনিংসটি সাজানো ছিল নয়টি চার ও চারটি ছক্কায়।
ভারতের পক্ষে আরও অর্ধশতক হাঁকান রবিচন্দ্রন অশ্বিন ও হনুমা বিহারি। অশ্বিন ৬১ ও বিহারি করেন ৫৮ রান। এছাড়াও বিরাট কোহলি ৪৫, মায়াঙ্ক আগারওয়াল ৩৩ ও রোহিত শর্মা ২৯ রান করেন। প্রথম ইনিংসে ভারত পায় ৫৭৪ রানের বড় সংগ্রহ।
প্রথম ইনিংসে বল হাতেও তান্ডব চালান জাদেজা। তার স্পিন ঘূর্ণিতে কুপোকাত হন পাঁচ ব্যাটার। জাদেজা পাঁচটি ছাড়াও জাসপ্রীত বুমরাহ ও অশ্বিন দুইটি করে উইকেট নেন। শ্রীলঙ্কা অল-আউট হয় ১৭৪ রানে। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন পাথুম নিসাঙ্কা।
[caption id="attachment_193938" align="aligncenter" width="700"]
বিশাল জয় দিয়েই শুরু হলো রোহিত শর্মার টেস্ট অধিনায়কত্বের ক্যারিয়ার[/caption]
ফলোঅনে শ্রীলঙ্কাকে আবার ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন শ্রীলঙ্কার ব্যাটাররা। অর্ধশতক হাঁকান নিরোশান ডিকভেলা (৫১)। আবারও উইকেট শিকারে নেতৃত্ব দেন জাদেজা। চারটি উইকেট নেন তিনি। এবারে অশ্বিনও নেন চারটি উইকেট। মোহাম্মদ শামি পান দুইটি উইকেট।
ফলোঅনে ব্যাট করতে নেমেও শ্রীলঙ্কা অল-আউট হয় ১৭৮ রানে। ফলে ভারত পায় ইনিংস ও ২২২ রানের ব্যবধানে বিশাল জয়। এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল ভারত।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ৫৭৪/৮ (১২৯.২ ওভার- প্রথম ইনিংস)
জাদেজা ১৭৫*, পান্ট ৯৬, অশ্বিন ৬১, বিহারি ৫৮, কোহলি ৪৫, মায়াঙ্ক ৩৩, রোহিত ২৯;
লাকমল ২/৯০, বিশ্ব ২/১৩৫, এম্বুলদেনিয়া ২/১৮৮।
শ্রীলঙ্কা ১৭৪/১০ (৬৫ ওভার- প্রথম ইনিংস)
নিসাঙ্কা ৬১, আসালঙ্কা ২৯, করুনারত্নে ২৮;
জাদেজা ৫/৪১, বুমরাহ ২/৩৬, অশ্বিন ২/৪৯।
শ্রীলঙ্কা ১৭৮/১০ (৬০ ওভার, ফলোঅন)
ডিকভেলা ৫১, ধনঞ্জয় ৩০;
জাদেজা ৪/৪৬, অশ্বিন ৪/৪৭, শামি ২/৪৮।
ভারত ইনিংস ও ২২২ রানের ব্যবধানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 