-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ব্র্যাডম্যানের ঐতিহাসিক ব্যাগি গ্রিন। ফাইল ছবি[/caption]
পিকলস অকশনস জানিয়েছে, এ সপ্তাহেই নিলামে উঠবে ব্র্যাডম্যানের টুপি। তাও যেনতেন টুপি নয়, তার অভিষেক টেস্টের টুপি। এই ব্যাগি গ্রিন মাথায় চাপিয়েই অস্ট্রেলিয়ার হয়ে খেলা শুরু করেছিলেন ব্র্যাডম্যান।
তবে ঐতিহাসিক ব্যাগি গ্রিন ব্র্যাডম্যান উপহার দিয়েছিলেন তার এক বন্ধুকে। ১৯৫০ সালে অ্যাডিলেডে বিরল উপহার পাওয়া সেই বন্ধুর নাম পিটার ডানহাম। সেই বন্ধু ফেঁসেছেন জালিয়াতির অভিযোগে। অবস্থা এমন যে, সর্বস্ব বিক্রি করেও দেনা পরিশোধের উপায় নেই। বাধ্য হয়ে তার ঐ বন্ধু নিলামে তুলছেন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিনটাই।
পিটার ডানহামের বিরুদ্ধে মোট ১.৩ মিলিয়ন ডলার জালিয়াতির অভিযোগ। এই অভিযোগে গত মে মাসে তাকে ৮ বছর ২ মাসের জেল দেওয়া হয়। ৭৬ বছর বয়সী ডানহামকে কারাবাস থেকে বাঁচতে হলে দেনা পরিশোধ করতে হবে। তাই বাধ্য হয়ে নিলামে তুলেছেন বন্ধুর ঐতিহাসিক ও স্মৃতিবিজড়িত ক্যাপ। অবশ্য ডানহামের দাবি, ইতোমধ্যে ০.৮ মিলিয়ন ডলার তিনি পরিশোধ করে ফেলেছেন।
প্রসঙ্গত, ১৯২৮-২৯ মৌসুমে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হয় ব্র্যাডম্যানের। 