-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সাকিব আল হাসান। ফাইল ছবি[/caption]
ইনজুরির কারণে এই সিরিজে সাকিব খেলতে পারছেন না, ছিটকে পড়েছেন মাঠের বাইরে। তবে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে সাকিব ভাবছেন ঠিকই। আসন্ন সিরিজকে সামনে রেখে তিনি তুলে ধরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বর্তমান ও আগের অবস্থার পার্থক্যকে।
সংবাদমাধ্যমের সাথে আলাপকালে সাকিব বলেন, ‘আসলে আমার যখন অভিষেক হয়েছিল, তখন আমরা জিম্বাবুয়ের সঙ্গে হারতাম। এখন ওদের হারাই। তবে এখনও মনে করি ওদেরকে খুব হালকা করে নেয়ার কিছু নেই। কারণ দলটির সামর্থ্য আছে আমাদের ভুলগুলো কাজে লাগিয়ে ম্যাচ জিতে যাওয়ার। ওদেরকে হালকা করে কেউই নিচ্ছে না, নেবেও না।’
বাংলাদেশ দল সাম্প্রতিক ভুলগুলো থেকে শিক্ষা নেবে- এমন প্রত্যাশা ব্যক্ত করে সাকিব বলেন, ‘ভুল হবে এটা স্বাভাবিক। ভুল ওভারকাম করাও সম্ভব। কিছু কিছু ভুল থেকেও ওভারকাম করে আসা সম্ভব ম্যাচের ভেতরে। আমি খুবই আত্মবিশ্বাসী যে, এরকম সামর্থ্য আমাদের খেলোয়াড়দের মধ্যে আছে। তারা ওই ভুলগুলো ওভারকাম করে কামব্যাক করতে পারবে।’
দলে সিনিয়রদের অবদান নতুন করে বলার নয়। সিনিয়ররা ভালো না করলে দলও ভালো করে না- এমন অভিযোগও আছে। এ প্রসঙ্গে সাকিবের বক্তব্য, ‘আমার কাছে জুনিয়র-সিনিয়র শব্দটাই পছন্দ হয় না। আমার কাছে মনে হয় যারা দলে আছে সবাই খেলার জন্য সামর্থ্যবান। তা না হলে কেউ থাকতো না। এখানে সিনিয়রের কম দায়িত্ব, জুনিয়রের কম দায়িত্ব; এরকম কোনো বিষয় নেই। সবার একটাই দায়িত্ব কিভাবে দলের হয়ে ম্যাচটা জেতাতে পারবে। সেই চেষ্টা সবাই করবে।’
সাকিব বলেন, ‘কোনোদিন দুই-তিনজন ভালো খেলবে, কোনদিন চার-পাঁচজন। একটা ম্যাচে ১১জন ভালো খেলা খুবই কঠিন। সেটা যদি খেলে তাহলে বাংলাদেশ সব ম্যাচ জিততে পারবে।’





