-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অভিজ্ঞ এই কোচের কাছে হিন্দু ধর্মাবলম্বীদের বড় এই উৎসবের উপহার হয়ে এসেছে মঙ্গলবারের এই জয়। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি নিজেই দলটির ঐতিহাসিক জয়কে তার দীপাবলির উপহার হিসেবে আখ্যা করেন।
সংবাদ সম্মেলনে রাজপুত বলেন, ‘সবাই হয়তো জানেন যে আমাদের দেশে দীপাবলি অনেক বড় একটি উৎসব। ম্যাচের শেষ দিন এবং দীপাবলি একই দিনে পড়েছে। তাই তাদেরকে বলেছিলাম ম্যাচটা জেতার মাধ্যমে সবচেয়ে বড় উপহারটাই যেনো দেয় আমাকে। এখন আমার বলতেই হয় যে ছেলেরা অসাধারণভাবেই সে কাজটি করেছে।’
অনেকদিন ধরে সাফল্যহীনতায় ভোগা জিম্বাবুয়ের কাছে এই জয় অনেক স্বস্তির। এই এক জয়েই যেন দেশটির ক্রিকেটের সব সমস্যা মিটে গেছে! এর আভাস রইল রাজপুতের কণ্ঠেও। জয়টিকে খুব গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তার ব্যাখ্যা, ‘লম্বা সময় ধরেই টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ে ভালো খেলতে পারছিল না। দলে অনেক সমস্যা ছিলো বা আছে। কিন্তু যখন আপনি জিতেন তখন সব সমস্যা একপাশে সরে যায়। এই জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ আপনি যখন জিতবেন ড্রেসিংরুমের পরিবেশও বদলে যায়। এই জয়ের রেশটা দীর্ঘদিন থাকবে এবং এই জয়ের আত্মবিশ্বাস আমরা পরের ম্যাচগুলোতেও নিয়ে যেতে পারবো।’
বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে হারানজ জিম্বাবুয়ের জন্য বড় প্রাপ্তি- এমনটি জানিয়ে তিনি আরও বলেন, ‘অবশ্যই বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে হারানো বিশেষ প্রাপ্তি। কারণ বড় বড় টেস্ট খেলুড়ে দেশগুলোও বাংলাদেশে এসে হোঁচট খেয়েছে। এই জয়টা আমাদের জন্য অনেক বড়। এই জয়ের ফলে জিম্বাবুয়ের ক্রিকেটও নতুনভাবে জাগরিত হবে। আমরা বিশ্বাস করতে শুরু করেছি আমরা ঘরের বাইরেও জিততে পারি। এটা আমাদের প্রথম পদক্ষেপ। এখান থেকে আমাদের এগিয়ে যেতে হবে।’