-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কক্সবাজারে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভাররে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলীয় রান ১০ পেরোবার আগেই দুই ওপেনিং ব্যাটারকে হারালে স্বাগতিকরা চাপে পড়ে যায়। দলীয় ৩২ রানের মধ্যে সাজঘরে ফেরেন মোট পাঁচজন ব্যাটসম্যান। সেই চাপ সামলে দলের বিপর্যয় প্রতিরোধের চেষ্টা করেন রুমানা আহমেদ। তবে তার ৩১ বলে ২৪ রানের ইনিংসটিকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। শেষদিকে ১৫ বলে ১৪ রানের ইনিংস খেলেন ফাহিমা খাতুন। বাকি ব্যাটারদের কারও রান সংখ্যাই পায়নি দুই অঙ্কের দেখা।
পাকিস্তান নারী দলের পক্ষে নাতালিয়া পারভাইজ তিনটি, দিয়ানা বাইগ ও সানা মির দুটি এবং আনাম আমিন ও নিদা দার একটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে খেই হারায় পাকিস্তানও। দলীয় ১২ রানেই সাজঘরে ফেরেন ওপেনার আয়েশা জাফর। দলীয় ৪৬ রানে ও ব্যক্তিগত ১৭ রানের মাথায় সাজঘরে ফেরেন আরেক ওপেনার নাহিদা খানও। তবে বিপর্যয় হতে দেননি অধিনায়ক জাভেরিয়া খান ও মুনীবা আলী। পাঁচটি চারে ২৯ বলে ৩৬ রান করে আউট হন জাভেরিয়া। এরপর আলিয়া রাজকে সঙ্গে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন ১৮ রানে অপরাজিত মুনীবা। ৫.১ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই সফরকারীরা জয় নিশ্চিত করে।
বাংলাদেশের পক্ষে সালমা খাতুন, রুমানা আহমেদ ও খাদিজাতুল কুবরা প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাতালিয়া পারভাইজ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ৭৭ (২০ ওভার); রুমানা ২৪, ফাহিমা ১৪; নাতালিয়া ২০/৩, সানা ১০/২
পাকিস্তান ৭৮/৩ (১৪.৫ ওভার); জাভেরিয়া ৩৬, মুনীবা ১৮*; সালমা ১৩/১, কুবরা ১৪/১
ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী।