-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

লিঙ্কনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৯৯ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত থাকেন আলিয়া রিয়াজ। ৫০ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৭টি চার। এছাড়া ৬২ বলে ৪৪ রান করেন জাভেরিয়া খান। বাংলাদেশের পক্ষে ঋতু মনি ও ফারিহা তৃষ্ণা তিনটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছে পৌঁছে যায় বাংলাদেশ। তবে জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে, ৪ বল বাকি রেখে অলআউট হয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল। ৪১.২ ওভারে অলআউট হওয়ার আগে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৯৪ রান।
ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ফারজানা হক। ৯৫ বলের মোকাবেলায় ৬টি চার হাঁকিয়ে ৭১ রান করেন তিনি। এছাড়া ৩৬ বলে ৩০ রান করেন রুমানা আহমেদ। পাকিস্তানের পক্ষে ফাতিমানা সানা চারটি ও নাশরা সুন্ধু তিনটি উইকেট শিকার করেন।