-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
তিন দিন ধরে চলমান উত্তেজনাপূর্ণ নিলাম শেষে শেষমেশ টাকার অঙ্কটা দাঁড়িয়েছে বিশাল-এ গিয়ে। সেই নিলামে আগামী পাঁচ বছরের জন্য ভারতের ক্রিকেটের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে স্টার ইন্ডিয়া। বিনিময়ে সম্প্রচার ও মিডিয়াধর্মী প্রতিষ্ঠানটিকে খরচ করতে হবে মোট প্রায় ৮ হাজার (৭ হাজার ৮৫৭ কোটি) কোটি টাকা!
স্টার ইন্ডিয়ার এই চুক্তির আওতায় শুধু জাতীয় দলের খেলা তথা আন্তর্জাতিক ম্যাচই নয়, এর আওতাভুক্ত থাকবে সকল ঘরোয়া ও স্বীকৃত ক্রিকেটও। নিলামের মাধ্যমে সম্প্রচার স্বত্ব বণ্টন ভারতে এবারই প্রথম। সম্প্রচার স্বত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে ছিল সনি ও জিও-ও। তবে শেষ পর্যন্ত জয়ী হয়েছে স্টারই। এর আগে ফেসবুক, গুগলের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানও যোগ দিয়েছিল নিলামে, ছিল রিলায়েন্সের মতো ভারতের শীর্ষ প্রতিষ্ঠানও।
ইতিপূর্বে ২০১২ সালেও ভারতের ক্রিকেটের সম্প্রচার স্বত্ব কিনে নেয় স্টার। সেই চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করার কথা। নতুন পদ্ধতিতে দ্বিতীয় মেয়াদে আবারও জয়ী হওয়ায় ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্তও ভারতের ক্রিকেটের সম্প্রচারের দায়িত্ব থাকছে স্টার ইন্ডিয়ার ঘাড়ে। আগেরবারের চেয়ে এবার ম্যাচ প্রতি দেড় গুণ বেশি মূল্য পাবে বিসিসিআই।
বিসিসিআইয়ের কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অনিরুদ্ধ চৌধুরী এ প্রসঙ্গে এক টুইট বার্তায় বলেন, ‘বিসিসিআইর মিডিয়া স্বত্ত্ব পাওয়ার জন্য স্টার ইন্ডিয়াকে শুভেচ্ছা। ৭ হাজার ৮৫৭ কোটি টাকায় বিক্রি হওয়া স্বত্বের হিসেবে ম্যাচ প্রতি হচ্ছে ৬০ কোটি ১০ লাখ। বছরের শুরুতে এই সংস্থাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিডিয়া স্বত্ব কিনে নিয়েছিল প্রচুর টাকায়। সেটাও আগামী পাঁচ বছরের জন্য।’