-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কার্ডিফে টি-টোয়েন্টি ব্লাস্টের নর্থ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় গ্ল্যামরগান ও সমারসেট। এই টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে যথাক্রমে ৬, ০ ও ১০ রান করা বাবর এই ম্যাচে তিন অঙ্ক স্পর্শ করেন। পাওয়ারপ্লে চলাকালীনই দুই উইকেট হারিয়ে বসে সমারসেট। টম অ্যাবেলের সাথে তৃতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন ওপেনার বাবর। সেই জুটিতে অ্যাবেলের অবদান ছিল কেবল ১৩ রান।
লুইস গোল্ডওর্থিকে সাথে নিয়ে ইনিংসের বাকিটা পুরো খেলে মাঠ ছাড়েন বাবর। দৃষ্টি নন্দন সব শট খেলে তুলে নেন সেঞ্চুরি। পুরো ২০ ওভার ক্রিজে থেকে ৬২ বলে ১১৪ রানের টর্নেডো ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তার ইনিংসে ছিল নয়টি চার ও পাঁচটি ছয়ের মার। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটাও এসেছে এই ম্যাচেই। এর আগে অপরাজিত ১০২ রান ছিল তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস।
চতুর্থ উইকেটে গোল্ডওর্থির সাথে ১১০ রানের অবিচ্ছিন জুটি গড়েন বাবর। গোল্ডওর্থি অপরাজিত ছিলেন ২৯ বলে ৩৮ রান নিয়ে। বাবরের শতকে নির্ধারিত ২০ ওভারে সমারসেট সংগ্রহ করেছিল ১৮৩ রান। বোলারদের দৃঢ়তায় গ্ল্যামরগানকে ১১৭ রানে অলআউট করে ৬৬ রানে ম্যাচটি জিতেছে সমারসেট। অনুমিতভাবেই ম্যাচসেরা হয়েছেন বাবর।
চতুর্থ শতক হাঁকানোর দিনে আরেকটি রেকর্ডও ছুঁয়েছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রান সংগ্রহ করে ফেলেছেন তিনি। ১৪৫ ইনিংসে ৫ হাজারি ক্লাবে নাম লেখালেন বাবর। ১৩২ ম্যাচে ক্রিস গেইল ও ১৪৪ ম্যাচে শন মার্শ ৫ হাজার রান স্পর্শ করেছিলেন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 