-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রূপগঞ্জের বিপক্ষে হ্যাটট্রিক উদযাপন করছেন আলাউদ্দিন বাবু।[/caption]
বাংলাদেশিদের মোট হ্যাটট্রিকের কীর্তি অবশ্য ৬টি। পেসার আল-আমিন হোসেন একাই করেছেন দুটি হ্যাটট্রিক, তাও প্রথম দুইবার। ২০২০ সাল পর্যন্ত তার পথ মাড়িয়েছেন আলিস আল ইসলাম, মানিক খান ও কামরুল ইসলাম রাব্বি। বৃহস্পতিবার (৩ জুন) পঞ্চম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েছেন আলাউদ্দিন বাবু।
লিজেন্ডস অব রূপগঞ্জের যখন ৭ উইকেটের পতন ঘটেছে, আলাউদ্দিন ততক্ষণে নিয়েছেন মাত্র একটি উইকেট। ১৮তম ওভারের শেষ দুই বলে পরপর দুটি উইকেট তুলে নেন তিনি। শেষ ওভারের প্রথম বলে আরও একটি উইকেট তুলে নিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।
ডিপিএলে এটি তৃতীয় হ্যাটট্রিক। তো-টোয়েন্টিতে বাংলাদেশ প্রথম হ্যাটট্রিক দেখেছিল ডিপিএলেই। ২০১৩ সালে আবাহনী লিমিটেডের বিপক্ষে এই হ্যাটট্রিক করেন আল-আমিন। ২০১৯ সালে মানিক খান বিকেএসপির বিরুদ্ধে হ্যাটট্রিক করেন।
আল-আমিনের দ্বিতীয় হ্যাটট্রিক বিপিএলে। ২০১৫ সালে সিলেট সুপার স্টার্সের হয়ে ঐ হ্যাটট্রিক করেন তিনি। ২০১৯ বিপিএলে আলিস আল ইসলাম রংপুর রাইডার্সের বিপক্ষে এবং ২০২০ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কামরুল ইসলাম রাব্বি রাজশাহীর বিপক্ষে হ্যাটট্রিক করেন।
একনজরে টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের যত হ্যাটট্রিক
১. আল-আমিন হোসেন - প্রতিপক্ষ আবাহনী, ২০১৩
২. আল-আমিন হোসেন - প্রতিপক্ষ সিলেট সুপার স্টার্স, ২০১৫
৩. আলিস আল ইসলাম - প্রতিপক্ষ রংপুর রাইডার্স, ২০১৯
৪. মানিক খান - প্রতিপক্ষ বিকেএসপি, ২০১৯
৫. কামরুল ইসলাম রাব্বি - প্রতিপক্ষ রাজশাহী, ২০২০
৬. আলাউদ্দিন বাবু - প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ, ২০২১