-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশ নারী দলকে ১২৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল স্বাগতিকরা। জবাবে ২০ ওভারে ১১০ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ নারী দল।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা নারী দল। দুই ওপেনার লিজেলি লি এবং লরা ওলভার্ট দলকে এনে দেন উড়ন্ত সূচনা। ৫৮ বলে ৭৭ রানের জুটি গড়েন দুই ওপেনার। এ উদ্বোধনী জুটি শক্ত ভিত গড়ে দেয় দক্ষিণ আফ্রিকা নারী দলকে। দুই ওপেনারের ব্যাটই রানের চাকা সচল রেখেছিল।
উদ্বোধনী জুটি ভাঙেন রুমানা আহমেদ। রুমানার বলে স্টাম্পিং হয়ে ফিরে যান লরা ওলভার্ট। ২২ বলে ৩০ রান করেন এ ডানহাতি ব্যাটসম্যান। তার ইনিংসে ছিল তিনটি চার। পরের ওভারে আঘাত হানেন ডানহাতি অফস্পিনার খাদিজা তুল কুবরা। বোল্ড করেন লিজেলি লিকে। ৬ চার আর ১ ছক্কায় সাজানো ৩৮ বলে ৪৬ রানের ইনিংস খেলে বিদায় নেন লিজেলি লি। দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।
অধিনায়ক কোল ট্রায়রন (৬) টিকেননি বেশিক্ষণ। লিজেলির বিদায়ের পরের ওভারে রুমানা আহমেদের বলে নাহিদা আক্তারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান স্বাগতিকদের অধিনায়ক।
বাংলাদেশের মেয়েদের উইকেট শিকার চলতেই থাকে। পরের ওভারে জোড়া আঘাত হানেন খাদিজা তুল কুবরা। বোল্ড করেন স্ট্যাসি লাকায়কে। লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান মিগনন ডু প্রিজকে। দশম থেকে ত্রয়োদশতম এ চার ওভারে পাঁচ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা। বিনা উইকেটে ৭৭ রান থেকে হয়ে যায় পাঁচ উইকেটে ৮৬।
দুই ওপেনার দলকে দারুণ সূচনা এনে দিলেও মিডল অর্ডাররা সেই ভিত কাজে লাগাতে পারেননি। তাদের ব্যর্থতায় বড় স্কোর গড়া হয়নি দক্ষিণ আফ্রিকা নারী দলের।
ষষ্ঠ উইকেটে সুন লুস এবং ম্যারিজানে ক্যাপ ২৭ রান যোগ করেন। তাদের জুটি ভাঙেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। ১৬ বলে ১১ রান করে বিদায় নেন ম্যারিজানে ক্যাপ। এরপর শবনিম ইসমাইলকে নিয়ে আরো ১৪ রান তুলেন লুস। ২৩ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন লুস।
বাংলাদেশের সেরা বোলার ছিলেন খাদিজা তুল কুবরা। তিন উইকেট পান তিনি। রুমানা শিকার করেন দুই উইকেট। একটি উইকেট পান সালমা।
১২৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ নারী দলের। দ্বিতীয় ওভারেই বিদায় নেন ওপেনার শামীমা সুলতানা। শবনিম ইসমাইলের বলে ৬ বলে ৫ রান করে ফিরে যান সাজঘরে। আরেক ওপেনার সানজিদা ইসলামকে আউট করেন রাইসিবে এনটোজাখে। ১৭ বলে ৮ রান করে মাসাবাটা ক্লাসের হাতে ক্যাচ তুলে ফিরে যান সানজিদা ইসলাম।
রানের গতিও ছিল দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রনে। মন্থর রানের গতি এবং শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ নারী দল। দলকে সেই বিপদ থেকে উদ্ধার করেন রুমানা আহমেদ এবং ফারজানা হক।
রুমানা ও ফারজানা মিলে ৬৮ বলে ৭২ রানের জুটি গড়েন। তাদের জুটিতে জয়ের আশা দেখে বাংলাদেশ নারী দল। শুরুর ধাক্কা সামাল দেয় এ জুটি। দলকে টিকিয়ে রাখে ম্যাচে। তাদের জুটি ভাঙেন শবনিম ইসমাইল। ৩ চারে ৪১ বলে ৩৬ রান করা রুমানা শবনিম ইসমাইলের বলে ক্যাচ দেন মিগনন ডু প্রিজের হাতে।
এক বল পরে নিগার সুলতানাকেও ফিরিয়ে দেন শবনিম ইসমাইল। রানের খাতা খোলার আগেই ফিরে যান নিগার সুলতানা। ফারজানা হক হন মাসাবাটা ক্লাসের শিকার। ৪ চারে সাজানো ৩৭ বলে ৩৫ রানের ইনিংস খেলেন ফারজানা হক। শেষদিকে ফাহিমা খাতুন ১৩ বলে ১২ এবং পান্না ঘোষ ৬ বলে ৮ রান করেন। তাদের ব্যাটে ভর করে ১১০ রান করে থামে বাংলাদেশ নারী দল।
বাংলাদেশের পাঁচ উইকেটের মধ্যে তিন উইকেট নেন শবনিম ইসমাইল। একটি করে উইকেট পান এনটোজাখে এবং ক্লাস।
আগামী শনিবার ব্লুমফন্টেইনে হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর : দক্ষিণ আফ্রিকা নারী দল ১২৭/৬, ২০ ওভার
লি ৪৬, ওলভার্ট ৩০, লুস ২৮*
খাদিজা ৩/২৩, রুমানা ২/১৯, সালমা ১/১২
বাংলাদেশ নারী দল ১১০/৫, ২০ ওভার
রুমানা ৩৬, ফারজানা ৩৫, ফাহিমা ১২*
ইসমাইল ৩/১৯, এনটোজাখে ১/১০, ক্লাস ১/২১





