-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশের শেষ ৬ টেস্টের পাঁচটিতেই হেরেছে তারা। একটি ‘ড্র’ সেটিও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। টেস্টে এমন ভরাডুবির কারণে আলাদাভাবে ভাবাচ্ছে বিসিবিকে। মূলত সীমিত ওভারের অধিকাংশ ক্রিকেটারই খেলেন টেস্টে। অন্যান্য দেশে তিন ফরম্যাটের জন্য রয়েছে আলাদা দল। সেখানে বাংলাদেশ উলটো। তামিম, মুশফিক, সাকিব, রিয়াদ খেলছেন তিন ফরম্যাটেই।
সুযোগ আসলে সাব্বির, মোসাদ্দেকরাও খেলেন সব ফরম্যাটে। সীমিত ওভারের অধিকাংশ ক্রিকেটার সাদা পোশাকের ক্রিকেটে খেলাতে কী মানিতে নিতে সমস্যা হচ্ছে ক্রিকেটারদের? সেটি নিয়েও নতুন করে ভাবাচ্ছে বিসিবিকে। দলের এমন ভরাডুবির কারণে টেস্টে আলাদা দল গঠন করার কথা ভাবছে বিসিবি। এর আগে তিন ফরম্যাটে আলাদা ক্রিকেটার খেলানোর গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত সেটি গুজবই থেকে যায়।
তবে এবার নড়েচড়ে বসেছে বিসিবি। সম্প্রতি সময়ে টেস্টের পারফরম্যান্স টেস্ট নিয়ে আলাদা করে ভাবছে বিসিবি। আজ সকালে রাশিয়া থেকে ফিরে ভৈরবে নিজের বাসভবনে টেস্টের জন্য আলাদা দল গঠন করার জানান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। সেই সাথে বাইরের দেশে গিয়ে যাতে উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারে দল তেমন পিচ বানানোর কথা জানান তিনি।