-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তামিম ইকবাল। ফাইল ছবি[/caption]
ইঞ্জুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার তামিম ইকবাল৷
বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটার সাদমান ইসলাম ও সাইফ হাসান।[/caption]
অবশ্য, তামিমের সাথে ওপেনিং জুটিতে থিতু হওয়ার যুদ্ধটা চলছে অনেকদিন ধরেই৷ মাঝে মধ্যে কেউ কেউ একটু আলো ছড়ালেও দীর্ঘমেয়াদে কেউই ধারাবাহিকতা দেখাতে পারেননি৷ চলমান ২০২১ সালে খেলা ৪ টেস্টে তিন জন ভিন্ন ভিন্ন ক্রিকেটারের সাথে ইনিংস শুরু করেছিলেন তামিম ইকবাল খান। সাইফ হাসান সর্বোচ্চ দুই ইনিংসে ওপেন করেছেন তামিমের সাথে৷ একটি করে ম্যাচে সুযোগ পেয়েছিলেন সাদমান ইসলাম ও সৌম্য সরকার৷
২০২১ সালে তামিম ইকবাল ৪ ম্যাচে ব্যাট করে করেছেন ৩৮৩ রান৷ ক্যারিয়ার গড় ৩৯.৫৭ এর বিপরীতে এবছর দেশসেরা এই ওপেনারের গড় ছিল ৫৪.৭১৷ অন্যদিকে ৮ ইনিংসে সাইফ হাসানের রান সংখ্যা মাত্র ১৩৫৷ পঞ্চাশ রানের গন্ডি পেরোতে পারেননি এক ম্যাচেও৷ এক ইনিংসে তার সর্বোচ্চ রান ৪৩ এবং গড় মাত্র ১৬.৮৭।
আরেক ওপেনার সাদমান ইসলাম ৪৩.৪০ গড়ে ৬ ইনিংসে করেছেন ২১৭ রান৷ জিম্বাবুয়ের বিপক্ষে আছে অপরাজিত ১১৫ রানের ইনিংস। কিন্তু, এই এক ইনিংস বাদ দিলে বাকি পাঁচ ইনিংসে যা (২০.৪ গড়ে ১০২ রান) থাকে তাতে খুব একটা তৃপ্ত হওয়ার সুযোগ নেই টাইগার ভক্তদের৷ আর ওপেনার হিসাবে সুযোগ পাওয়া একমাত্র ম্যাচের দুই ইনিংসে সৌম্য সরকারের রান সংখ্যা যথাক্রমে ০ ও ১৩।
ওপেনারদের এমন বাজে অবস্থায় পাকিস্তান সিরিজেও তামিম ইকবাল প্রাসঙ্গিক হয়ে উঠছেন বারবার৷ বিশেষ করে তার সর্বশেষ পাঁচ টেস্ট ইনিংসের (২৪,৯২,৭৪*,৯০,৫০) দিকে তাকালে তার অনুপস্থিতিতে নিয়ে আরো বেশি মন খারাপ হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট ভক্তদের৷ সাথে সাথে প্রকট হয়ে উঠছে সেই চিরাচরিত প্রশ্ন! আসলেই কি টেস্ট ওপেনিংয়ে কোনো বিকল্প আছে ইকবাল খানের?
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 