-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এই সিরিজে আইসিসির এলিট প্যানেল আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ। করোনাকালে প্রথম নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ইতিহাস গড়তে চলেছেন তিনি।
করোনার কারণে স্বাগতিক দেশের আম্পায়ার দিয়ে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। কিন্তু বিপত্তি বাঁধে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। মানদণ্ডের বিচারে পিছিয়ে থাকায় বাংলাদেশের কোনো আম্পায়ার নেই আইসিসির এলিট প্যানেলে। তাই টেস্ট সিরিজের জন্য বাংলাদেশে বিদেশি আম্পায়ার পাঠায় আইসিসি।
ইলিংওর্থ ২৪ জানুয়ারি বাংলাদেশে পা রেখেছেন। কোয়ারেন্টিন পর্ব শেষ করে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে আম্পায়ারিং করবেন তিনি। তার সাথে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন বাংলাদেশের সৈকত। ১১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও এই দুইজনই অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।
এছাড়া দুই ম্যাচেই টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের গাজী সোহেল। পাশাপাশি ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুল।
প্রসঙ্গত, সৈকতের আগে টেস্ট ম্যাচে আম্পায়ারিং করার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশ ৪ জন আম্পায়ারের। তারা হলেন- এএফএম আখতারউদ্দিন, মাহবুবুর রহমান, শওকরতুর রহমান ও এনামুল হক মনি।
একনজরে টেস্ট সিরিজের সূচি
৩-৭ ফেব্রুয়ারি, ২০২১: প্রথম টেস্ট, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১১-১৫ ফেব্রুয়ারি, ২০২১- দ্বিতীয় টেস্ট, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা