-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ক্রিকেট সমর্থকদেরই অতি উৎসাহী কয়েকজনের মাধ্যমে নিয়মিতই চলে ক্রিকেটারদের নিয়ে এমন ঠাট্টা। একটা সময় ফর্মের সাথে লড়ছিলেন, এখন বেশ ছন্দে আছেন। তবুও ইমরুলকে নিয়ে অতি উৎসাহী সমর্থকদের ব্যাঙ্গ বা ‘ট্রল’ যেন থামবার নয়।
যদিও ইমরুল সামাজিক যোগাযোগমাধ্যমে নিষ্ক্রিয়দের একজন। তবু সমালোচনা থেকে চোখ সরিয়ে রাখা কঠিন। অবশ্য যথাসম্ভব এসব সমালোচনা গায়ে না মাখার চেষ্টা করেন ৩২ বছর বয়সী এই ক্রিকেতার, ‘সত্যি বলতে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে কম থাকি। কে আমাকে নিয়ে ট্রল (ব্যাঙ্গ) করছে বা কী বলছে- আমি দেখি না। যদি করেও থাকে, তাদের ভালো লাগার জন্য। আমি এগুলো নিয়ে এতটা চিন্তিত নই।’
এভাবে ঠাট্টার শিকার হওয়া ক্রিকেটারদের জন্য বিব্রতকর কি না, এমন প্রশ্নের জবাবে ইমরুল বলেন, ‘অবশ্যই, খারাপ লাগে। আমি হয়ত সামাজিক যোগাযোগমাধ্যম দেখছি না। কিন্তু যারা (ক্রিকেটার) নিয়মিত দেখছে বা দেখতে যায়, তারা এসব (ব্যাঙ্গ গায়ে) নিবে। যখনই এটা কোনো খেলোয়াড় নিবে, তখনই তার পারফর্ম করতে সমস্যা হবে।’
ইমরুল আরও বলেন-
ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও জাতীয় দলে এলে ছন্নছাড়া- সাম্প্রতিক সময়ে ইমরুলের নিত্যচিত্র যেন। বিশেষ করে টেস্টের মত ফরম্যাটে বড় ইনিংস খেলতেই পারছেন না। ইমরুল নিজের ব্যর্থতা স্বীকার করে নেওয়ার পাশাপাশি তুলে ধরেছেন সামর্থ্যের জায়গাটুকুও।
তিনি জানান, ‘গত কয়েকটা টেস্ট আমি ভালো খেলিনি। এটা আমি নিজেও সবসময় স্বীকার করি। কিন্তু ওয়ানডে পারফরম্যান্স দেখেন- আমার কাছে মনে হয় না এতটা খারাপ খেলেছি গত ২-৩ বছর। আমি চেষ্টা করেছি ভালো ক্রিকেট খেলার। আলহামদুলিল্লাহ আমি সফলও হয়েছি। স্বীকার করি- টেস্টে গত দেড়-দুই বছর আপনাদের চাহিদা অনুযায়ী খেলতে পারিনি। কিন্তু আমি এখনো ভালো খেলার জন্য কষ্ট করে যাচ্ছি। আশা করি আমি আবার কামব্যাক করতে পারব।’