-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সফরকারী জিম্বাবুরের বিপক্ষে হাম্বানটোটায় সিরিজের চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচে বিরল এক রেকর্ডের জন্ম দিয়েছেন শ্রীলঙ্কার দুই উদ্বোধনি ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা ও দানুস্কা গুনাথিলাকা। ওয়ানডে ক্রিকেটের ৪৬ বছরে শত-শত ক্রিকেটাররা খেললেও প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে টানা দুই ম্যাচে ২০০ এর চেয়েও বেশি রানের জুটি গড়ে নতুন নজীর স্থাপন করেন এ দুই লংকান ক্রিকেটার।
উদ্বোধনি জুটিতে বৃহস্পতিবারের ২২৯ রান যোগ করার পর সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে আবারো দ্বিশতক পূর্ণ করে ডিকভেলা-গুনাথিলাকা জুটি।
চতুর্থ একদিনের ম্যাচে ২০২ বলের মোকাবেলায় ২০০ রানের মাইলফলক স্পর্শ করার মধ্য দিয়ে নতুন ইতিহাস রচনা করেন লঙ্কান এ দুই ওপেনার। নতুন রেকর্ড গড়ার পর অবশেষে ইনিংসের ৩৬তম ওভারে এসে থামে ডিকভেলা-গুনাথিলাকা জুটি।
ওয়ালারের বলে সরাসরি বোল্ড হওয়ার আগে গুনাথিলাকা ১০১ বল মোকাবেলায় ৭ চারে ৮৭ রান করলেও ঠিকই শতক তুলে নেন তাঁর সহযোগি ডিকভেলা। গুনাথিলাকার পর রেকর্ড রচনায় ভূমিকা রাখা ডিকভেলাকেও সাজঘরে ফেরত পাঠান ওয়ালার। তবে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হওয়ার আগে খেলেন কার্যকরী ১১৬ রানের ইনিংস। ১১৮ বল মোকাবেলায় ১১৬ রানের ইনিংসটি সাজান ডিকভেলা ৮ চারের নারে।
তবে, ডিকভেলা-গুনাথিলাকার নতুন নজীর স্থাপন করা বিরল রেকর্ডের দিন শেষ হাসি হাঁসতে পারেনি স্বাগতিকরা। ক্রেইগ আরভীন, মিরেদের ব্যাটিং নৈপূণ্য শেষ পর্যন্ত ডিএল মেথডে ৪ উইকেটের ব্যবধানে ম্যাচটি হেরে যায় স্বাগতিকরা।