-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ডিপিএলে মাশরাফির দলে খেলবেন আকসার। ফাইল ছবি[/caption]
কথা শুনতে বা বলতে পারেন না আকসার, তবে আছে দারুণ পেস বোলিং করার ক্ষমতা। পিতৃহীন আকসার তার প্রতিবন্ধকতা সত্ত্বেও ক্রিকেটের প্রতি অসীম ভালোবাসায় উঠে এসেছেন প্রতিভাবান এক পেসার হিসেবে।
বিপিএলের জনপ্রিয় দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এক বছর আকসারের দেখভালের দায়িত্ব নিয়েছে। অষ্টম আসরে দলের সাথেও ছিলেন, অনুশীলনের পাশাপাশি কাজ করেছেন নেট বোলার হিসেবে। এখনও পেয়ে যাচ্ছেন অনুশীলনের সকল সুযোগ-সুবিধা। এবার আকসার খেলবেন দেশের সবচেয়ে জনপ্রিয় ওয়ানডে টুর্নামেন্টে।
সম্প্রতি গণমাধ্যমের আলোচনায় আসার পর আকসার আহমেদকে প্রাদপ্রদীপের আলোয় নিয়ে আসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তরুণ এই পেসার উইকেটে গতির ঝড় তুলতে পারেন ১৩৮ কিলোমিটার গতিতে। বাউন্স, ইনসুইং আর আউট সুইংয়ে ব্যাটারদের বড় পরীক্ষা নেওয়ার সক্ষমতা আছে তার। ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই পেসার যে দলের হয়ে খেলবেন, সেই দলে আছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত কিংবদন্তি মাশরাফি বিন মুর্তজাও।
বিপিএল চলাকালে কিছু সময়ের জন্য মাশরাফির সান্নিধ্য পেয়েছিলেন আকসার। এবার পূরণ হতে চলেছে মাশরাফির সাথে খেলার স্বপ্ন।
আকসারের জীবনের নতুন অধ্যায়ে তাকে শুভকামনা জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফেসবুকে দেওয়া এক পোস্টে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, 'লিজেন্ড অব রূপগঞ্জ এর হয়ে এবার ঢাকা প্রিমিয়ার লিগ মাতাবে আকসার আহমেদ। তারই প্রস্তুতি চলছে জোরেশোরে। শুভকামনা চ্যালেঞ্জার।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 