-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।
তিনি বলেন, 'গত বছর একটি রাউন্ডের পর আমরা খেলা চালিয়ে যেতে পারিনি। আমরা আবার লিগ চালু করার সিদ্ধান্ত নিয়েছি। খুবই কঠিন পরিস্থিতি, কারণ আমাদের হাতে খুবই অল্প সময় আছে। আপাতত ১৫ দিন সময় পেয়েছি, হয়ত আরও ৩ দিন পাওয়া যাবে, এই সময়েই টুর্নামেন্টটা করতে হবে।'
কার্যত তাই ডিপিএলের নতুন আসরই শুরু হতে চলেছে। সেই হিসেবে স্থগিত ধরে নেওয়া যেতে পারে ২০১৯-২০ মৌসুমের লিগটিকে। ইনাম আহমেদ বলেন, 'এবারের এই লিগটাকে টি-টোয়েন্টি ফরম্যাটে করতে হবে। গত বছর যে এক রাউন্ড হয়েছিল এটা গত বছরের লিগেরই ধারাবাহিকতা। সেই এক রাউন্ডকে আমরা মূলত পরিত্যক্ত করে দিচ্ছি এবং এবার নতুন করে চালু করছি।'
গত বছর খেলোয়াড়রা যে যে দলে ছিলেন এবারো সেই দলেই থাকছেন। অর্থাৎ, দলবদল বা নতুন দলে অন্তর্ভুক্তির মত বিষয় ঘটছে না এবার। এর কারণও ব্যাখ্যা করেছেন ইনাম আহমেদ, 'গত বছর যেহেতু সব খেলোয়াড় দলগুলোর সাথে চুক্তি করেছিল, খেলোয়াড়রা সেই দলগুলোতেই খেলবে যেহেতু বেশিরভাগ ক্লাব খেলোয়াড়দের ৩০-৪০ শতাংশ পারিশ্রমিক দিয়ে দিয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, খেলোয়াড়রা যে যে ক্লাবের সাথে ছিল সেই ক্লাবের সাথেই থাকবে। সেভাবেই আমরা লিগটা করব এবং এটা একটা পূর্ণাঙ্গ লিগ হবে। মানে এই লিগটার মধ্যে সুপার লিগও থাকবে, রেলিগেশনও থাকবে।'