-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কিন্তু হাফিজের চোটের কারনে দায়িত্ব দেওয়া হয়েছিলো এবি ডি ভিলিয়ার্সকে, চলতি আসরের মাঝপথে আবারও অধিনায়ক বদল করল লাহোর কালান্দার্স। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে স্বদেশি ফাখর জামানকে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এর আগের আসরগুলোতে ব্যর্থ হওয়া লাহোর কালান্দার্স এবার সাফল্যের খোঁজে প্রথমে স্বদেশি একজনের উপরই ভরসা করেছিল। কিন্তু বিধিবাম দায়িত্ব পাওয়ার পরেও চোটের কারণে ছিটকে পড়েন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। মোহাম্মদ হাফিজ বিশ্রামে যাওয়ায় এরপর নেতৃত্ব বুঝিয়ে দেয়া হয় দক্ষিণ আফ্রিকান এবি ডি ভিলিয়ার্সকে।
কিন্তু এবার ডি ভিলিয়ার্সকেও সরিয়ে দেয়া হলো। তবে কি নেতা হিসেবে ব্যর্থ বিশ্ব ক্রিকেটের এই মহাতারকা? না আসল কারন এটি নয়, আসল কারণ ভিন্ন। ডি ভিলিয়ার্স আসলে পিএসএলে লাহোরের হয়ে চুক্তিবদ্ধ নয় ম্যাচের জন্য।
ইতোমধ্যেই ৬টি ম্যাচ খেলে ফেলেছেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটিং মায়েস্ত্রো। বাকি আছে তিন ম্যাচ। তারপর ডি ভিলিয়ার্স চলে যাবেন। প্লে-অফে উঠলে তার সার্ভিস পাবে না লাহোর। তাই আগেভাগেই নতুন অধিনায়কের সঙ্গে দলের মানিয়ে নেয়ার চেষ্টা।
বুধবারই ফাখরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে লাহোর কালান্দার্স ফ্রাঞ্চাইজি। বৃহস্পতিবার করাচি কিংসের বিপক্ষে ম্যাচে নেতৃত্বও দিয়েছেন ওপেনিং এই ব্যাটসম্যান। তবে অধিনায়ক হিসেবে ম্যাচটি মোটেই সুখকর ছিল না তার জন্য। ম্যাচে করাচি কিংসের কাছে ৫ উইকেটে হেরেছে লাহোর।