-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সফলভাবে প্রেসিডেন্টস কাপ আয়োজনের পর এবার আরেকটু বড় পরিসরে এগোতে চাচ্ছে টাইগার বোর্ড। তিন দলের পর এবার ৫ দল নিয়ে হবে কুঁড়ি ওভারের ক্রিকেট টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের জন্য স্পন্সর চেয়ে গত ২৭ অক্টোবর বিজ্ঞাপন দিয়েছে বিসিবি।
স্পন্সর চূড়ান্ত না হলেও অনেক গণমাধ্যমে খবর বেরিয়েছে, সিঙ্গেল রাউন্ড পদ্ধতিতে হবে এই টুর্নামেন্ট। ৮০ ক্রিকেটার নিয়ে হবে প্লেয়ার্স ড্রাফট। তবে বিসিবি বলছে ভিন্ন কথা। টি-টোয়েন্টি টুর্নামেন্টের রূপরেখা কি হবে সেই বিষয় এখনো চূড়ান্ত করেনি তারা।
এই প্রসঙ্গে আজ (বুধবার) বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এই বিষয়গুলো আমরা এখনো চূড়ান্ত করিনি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব টিম স্পন্সরগুলো কনফার্ম করে তারপর আমাদের যে সকল স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব।’
টিম স্পন্সরের বিষয়টি কোন প্রক্রিয়ায় এগোচ্ছে জানিয়ে সুজন বলেন, ‘যেহেতু অনেকদিন ধরেই সবাই ক্রিকেটের বাইরে আছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটকে চালু করার জন্য আমাদের যে পরিকল্পনা তার অংশ হিসেবে আপনারা দেখেছেন আমরা একটা তিন দলীয় টুর্নামেন্ট আয়োজন করেছি সফলভাবে।’
‘এরপরের ধাপটা হচ্ছে আমরা একটা ৫ দলীয় টুর্নামেন্ট করবো। যেটা আমরা ইতোমধ্যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) দিয়েছি টিম স্পন্সর চেয়ে।’- সাথে যোগ করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 