-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দুই ইনিংস মিলে ১১ উইকেট শিকার করা তাইজুলের এটিই ক্যারিয়ারের সেরা বোলিং। তার ঘূর্ণি জাদুতেই জিম্বাবুয়ের তৃতীয় দিন সারাদিন ব্যাট করার পরিকল্পনা ভেস্তে গেছে।
আগের দিন এই ইনিংসে খেলা হয়েছে মাত্র ২ ওভার, তাতে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১ রান। তৃতীয় দিন সকালে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারী দল। দেখেশুনে খেলতে থাকলেও ম্যাচের ১৩তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ব্রায়ান চারি। তার আগে ৩৩ বলের মোকাবেলায় তিনি করেন ৪ রান। চারিকে হারানোর পর অধিনায়ক ও ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে নিয়ে বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা করছিলেন ওয়ান ডাউনে নামা ব্রেন্ডন টেলর। তবে টেলর নিজের ইনিংসকে এবারও বড় করতে ব্যর্থ হন। দলীয় ৪৭ ও ব্যক্তিগত ২৪ রানের মাথায় তিনিও ফেরেন সাজঘরে। তার মোকাবেলা করা ২৫তম বলটি ডেলিভারি করেছিলেন প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া তাইজুল ইসলাম। টেলরের ব্যাটে লেগে বলটি আশ্রয় নেয় ইমরুল কায়েসের হাতে।
তবে দ্রুত ২ উইকেট হারালেও বিপর্যয় সামাল দেন মাসাকাদজা, তাকে সঙ্গ দেন প্রথম ইনিংসে বাংলাদেশকে ভোগানো সিন উইলিয়ামস। লাঞ্চ বিরতি পর্যন্ত মাসাকাদজা ৮৬ বলে ৩৯ এবং উইলিয়ামস ৪৮ বলে ১৬ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তবে লাঞ্চের পর আবারও শুরু হয় বাংলাদেশের দাপট। মাসাকাদজা ও উইলিয়ামস সাজঘরে ফেরার পর জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে ভাঙনের শুরু হয়। মাঝখানে সিকান্দার রাজা ও জেগিস চাকাভা প্রতিরোধের চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। তাইজুলের পাঁচ উইকেটের পাশাপাশি মেহেদী হাসান মিরাজের তিন ও নাজমুল ইসলাম অপুর দুই উইকেট শিকারে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ১৮১ রানে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ইনিংসকে খুব বড় করতে না দেওয়ার তৃপ্তি নিয়ে ব্যাট করতে নেমে হুমড়ি খেয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় দিন লাঞ্চ বিরতি শেষে ব্যাট করতে নেমে টাইগারদের ইনিংস শেষ হয়ে যায় দিনের খেলা শেষ হওয়ার আগেই, মাত্র ১৪৩ রানে। এতে ১৩৯ রানের বড় লিড পায় জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত)
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ২৮২/১০ (১১৭.৩ ওভার)
উইলিয়ামস ৮৮, মুর ৬৩*, মাসাকাদজা ৫২
তাইজুল ১০৮/৬, অপু ৪৯/২
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৪৩/১০ (৫১ ওভার)
আরিফুল ৪১*, মুশফিক ৩১, মিরাজ ২১
চাতারা ১৯/৩, রাজা ৩৫/৩
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস- ১৮১/১০ (৬৫.৪ ওভার)
মাসাকাদজা ৪৮, রাজা ২৫, টেলর ২৪
তাইজুল ৬২/৫, মিরাজ ৪৮/৩, অপু ২৭/২
বাংলাদেশের লক্ষ্য ৩২১ রান।





