-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ছবি : এএফপি[/caption]
ঘরের মাঠে টেস্ট সিরিজে সবসময়ই প্রতিপক্ষের জন্য স্পিন-বান্ধব উইকেট তৈরি করে থাকে বিসিবি। ফলে বিকশিত হয়না বাংলাদেশের পেসারদের। দেশের মাটিতে পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় বিদেশের মাটিতে ধুঁকতে হয় দলকে।
তবে মাউন্ট মঙ্গানুইয়ের স্পোর্টিং উইকেটে এবাদত, তাসকিন, শরিফুলদের দাপট দেখে নিজেদের চিন্তা-ভাবনায় পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি। পেসাররা যাতে প্রাণখুলে বোলিং করতে পারেন সেজন্য সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট ‘স্পোর্টিং’ করার চেষ্টা করবে বলে জানালেন বিসিবির অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস।
“আমরা স্পোর্টিং উইকেট করার চেষ্টা করছি। চেষ্টা হচ্ছে ভালো উইকেটের জন্য। সিলেটে আমরা চেষ্টা করছি এই ধরণের স্পোর্টিং উইকেট করার জন্য। মাউন্ট মঙ্গানুইয়ে যে উইকেট ছিল, ঐ ধরণের উইকেট যদি এখানে করতে পারি তাহলে আমাদের ফাস্ট বোলারদের অনেক হেল্প হবে। তাঁরা প্রচণ্ড সাপোর্ট পাবে এবং তাঁরা প্রাণখুলে বোলিং করতে পারবে। আমরা চেষ্টা করব সিলেটে এই ধরণের উইকেট তৈরি করার জন্য।”
জালাল ইউনুস নিজেও এক সময় পেস বোলার ছিলেন। যে কারণে নিউজিল্যান্ডে এবাদত, তাসকিন, শরিফুলদের সাফল্যের মহত্ত্ব বুঝতে পারছেন। বিশেষ করে এবাদতের বোলিংয়ে যে উন্নতি এসেছে তাতে বেশ সন্তুষ্ট তিনি। জালাল ইউনুস বলেন, পরিকল্পনা অনুযায়ী বল করতে পেরেছেন এবাদত।
[caption id="attachment_186827" align="aligncenter" width="1024"]
দুই ইনিংসে ১৩ উইকেট নিয়েছেন পেসাররা। ছবি : এএফপি[/caption]
“একজন সাবেক ফাস্ট বোলার হিসেবে আমি সত্যিই অনেক খুশি এবাদতকে নিয়ে। আমার সবচেয়ে ভালো লেগেছে ও যে এরিয়াগুলোতে বোলিং করছিল। তাঁর মানে বোঝাই যাচ্ছিল উইকেটে অ্যাটাক করার জন্য ওর কাছে পরিষ্কার বার্তা ছিল। উইকেটে অ্যাটাক করতে পেরেছে বলেই সে উইকেট নিতে পেরেছে। সবমিলিয়ে তিন পেসারই ভালো করেছে। মিরাজও ভালো করেছে। একটু আগে যা বললাম আপনাকে টেস্ট ম্যাচ যদি জিততে হয় তাহলে বোলাররাই জেতাবে আর জিততে হলে অবশ্যই কিন্তু প্রতিপক্ষের ২০ উইকেট নিতে হবে।”