-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শনিবার বিকেএসপিতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে খেলার সময় আঘাত প্রাপ্ত হন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক আব্দুর রাজ্জাক। ইনিংসের ৪৫তম ওভারে রান নিতে গিয়ে উইকেট বাঁচাতে ডাইভ দিতে গিয়ে বাজেভাবে পড়ে যান তিনি। অবস্থা সুবিধাজনক মনে না হলে সাথে-সাথেই হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয় তাঁকে।
রাজধানীর অ্যাপোলো হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জানা গেছে আব্দুর রাজ্জাকের চোট গুরুতর নয়। তবে চোটের ধরণ সম্পর্কে বিস্তারিত জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে 'এমআরআই' রিপোর্টের জন্য।
প্রসঙ্গত, শনিবার রাতেই 'এমআরআই' পরীক্ষা করা হয়েছে ৩৪ বছর বয়সী আব্দুর রাজ্জাকের। তবে তার ফলাফল এখনো পাওয়া যায়নি। জানা গেছে 'এমআরআই' পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে রবিবার বিকাল নাগাত।
'এমআরআই' এর ফলাফল না পেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেড 'টু' ইঞ্জুরির শিকার বাঁ-হাতি অভিজ্ঞ এ স্পিনার। শেষ পর্যন্ত যদি তাই হয় তাহলে আব্দুর রাজ্জাককে তিন সপ্তাহের জন্য ছিটকে যেতে হবে মাঠের বাইরে! এ প্রসঙ্গে শেখ জামালের কোচ দীপু রায় চৌধুরী বলেন, ‘চোট গুরুতর নয়। ডাইভ দিয়েছে তো, পেশিতে টান পড়েছে। হ্যামস্ট্রিংই ধারণা করা হচ্ছে। এমআরআই রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’
উল্লেখ্য, রান সম্পন্ন করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাজেভাবে পড়ে যাওয়ার ফলে ডান হাঁটুতে ও বাঁ-পায়ের উরুর পেশিতে চোট পান আব্দুর রাজ্জাক। যারফলে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি!




