-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চমক এনে ফাফ ডু প্লেসির সাথে ইনিংস উদ্বোধন করতে নামেন স্যাম করেন। ডু প্লেসি ব্যর্থ হয়ে রানের খাতা খোলার আগেই গোল্ডেন ডাক পান সন্দীপ শর্মার বলে। ২১ বলে ৩১ রানের ক্যামিও দেখিয়ে সন্দীপের দ্বিতীয় শিকারে পরিণত হন স্যাম। ৩৫ রানে দুই উইকেট হারায় চেন্নাই।
শেন ওয়াটসন ও আম্বাতি রাইডু তৃতীয় উইকেটে ৮১ রানের জুটি গড়েন। চার ব্যবধানে তাদের দুইজনকে ফিরিয়ে দেন যথাক্রমে খলিল আহমেদ ও থিঙ্গারাসু নটরাজন। ওয়াটসনের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪২ রান এবং রাইডু করেন ৩৪ বলে ৪১ রান।
এরপরে ধোনি ও রবীন্দ্র জাদেজা গড়েন ৩৬ রানের জুটি। এবারেও জোড়া আঘাত পায় চেন্নাই। দুই চার ও এক ছক্কায় ১৩ বলে ২১ রান করে ধোনি বিদায় নেওয়ার পরে গোল্ডেন ডাক পান ডোয়াইন ব্রাভো। এবারেও জোড়া আঘাত হানেন নটরাজন ও খলিল।
জাদেজা অপরাজিত থাকেন ১০ বলে ২৫ রান। নির্ধারিত ২০ ওভার শেষে চেন্নাই সংগ্রহ করে ৬ উইকেটের বিনিময়ে ১৬৭ রান।
ধীরগতিতে শুরু করা ডেভিড ওয়ার্নার বিদায় নেন দ্রুতই। স্যামের শিকার হওয়ার আগে করেন ১৩ বলে ৯ রান। দলীয় ২৭ রানের মাথায় রান আউট হয়ে ফেরেন মনিশ পান্ডেও। দলের হাল ধরেছিলেন কেন উইলিয়ামসন। তবে এই কিউই তারকার একক লড়াই জেতাতে পারেনি হায়দরাবাদকে। উইলিয়ামস ৩৯ বলে ৫৭ করে কর্ণ শর্মার শিকারে পরিণত হন।
শেষ দিকে বিজয় শঙ্করের ৭ বলে রান ও রশিদ খানের ৮ বলে ১৪ রান হায়দরাবাদকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। তবে স্বপ্ন ভঙ্গ হয়। হিট আউট হয়ে মাঠ ছাড়েন রশিদ।
শেষ ওভারে জয়ের জন্য হায়দরাবাদের প্রয়োজন ছিল ২২ রান। কিন্তু তারা নিতে পারে কেবল ২ রান। নির্ধারিত ২০ ওভারে শেষে হায়দরাবাদের স্কোর কার্ডে ওঠে ১৪৭ রান। ফলে ২০ রানের জয় পেল চেন্নাই।
সংক্ষিপ্ত স্কোর :
চেন্নাই সুপার কিংস ১৬৭/৬ (২০ ওভার)
ওয়াটসন ৪২, রাইডু ৪১, জাদেজা ২৫, ধোনি ২১;
সন্দীপ ২/১৯, নটরাজন ২/৪১, খলিল ২/৪৫।
সানরাইজ হায়দরাবাদ ১৪৭/৮ (২০ ওভার)
উইলিয়ামসন ৫৭, বেয়ারস্টো ২৩,
কর্ণ ২/৩৭, শারদুল ১/১০, স্যাম ১/১৮।
ফল : চেন্নাই সুপার কিংস ২০ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 