-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ডেভিড ওয়ার্নার। ২৩ রানের মাথায় জনি বেয়ারস্টোর উইকেট হারায় হায়দরাবাদ। আগের ম্যাচে ৩ রানের জন্য শতক হাতছাড়া করা বেয়ারস্টো আজ ১৯ বলে ১৬ রান করেন। তৃতীয় উইকেটে ৭৩ রান যোগ করেন ওয়ার্নার ও মনিশ পাণ্ডে। তবে তারা ধীরগতিতে রান তুলছিলেন। ৩৮ বলে ৪৮ রান করে আর্চারের বলে বোল্ড হন ওয়ার্নার।
এরপর মনিশ ও কেন উইলিয়াসন জুটিতে আসে ২৬ রান। জয়দেব উনাদকাটের শিকার হওয়ার আগে মনিশ করেন ৫৪ রান। তার ৪৪ বলের ইনিংসে ছিল দুইটি চার ও ছক্কা। তিনি ফেরার সময়ে দলের রান ছিল ১২২, ওভার ১৭.৪। ইনিংসের শেষ ১৪ বলে ৩৬ রান সংগ্রহ করেন উইলিয়ামসন ও প্রিয়ম গার্গ।
নির্ধারিত ২০ ওভার শেষে হায়দরাবাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটের বিনিময়ে ১৫৮ রান। উইলিয়ামসন ১২ বলে ২২ রান ও গার্গ ৮ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।
রাজস্থান রয়্যালসের শুরুটাও ভালো হয়নি। ২৫ রানের মধ্যেই দলের সবচেয়ে বড় তিন তারকা বেন স্টোকস (৫), স্টিভ স্মিথ (৫) ও জস বাটলারকে (১৬) হারায় দলটি। দুইটি উইকেটই শিকার করেন খলিল আহমেদ, অপরটি ছিল রানআউট। আইপিএলের চলতি আসরে এটাই স্টোকসের প্রথম ম্যাচ ছিল। বল হাতে এক ওভারে ৭ রান খরচ করেন তিনি।
তারপরে রাজস্থানকে আবার জোড়া আঘাত দেন রশিদ খান। নিজের পরপর দুই ওভারেই দুইটি উইকেট শিকার করেন। তার শিকারে পরিণত হন সাঞ্জু স্যামসন (২৬) ও রবিন উথাপ্পা (১৮)। টুর্নামেন্টের শুরুর দিকে ইনিংস উদ্বোধনে নেমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন স্যামসন। কিন্তু ব্যাটিং অর্ডারে নিচে নামার পরে শেষ কয়েক ম্যাচে ফর্ম হারিয়েছেন তিনি।
৭৮ রানে ৫ উইকেট হারানো রাজস্থানকে ম্যাচে ফেরান রাহুল তেভাটিয়া ও রিয়ান পরাগ। ১৮তম ওভারে রশিদের বলে টানা তিনটি চার হাঁকিয়ে সমীকরণ জমিয়ে তোলেন তেভাটিয়া। তার সাথে যোগ দেন পরাগও। ছক্কা মেরে দলকে জয় এনে পরাগ। তেভাটিয়া ২৮ বলে ৪৫ রানে (চার চার ও দুই ছক্কা) এবং পরাগ ২৬ বলে ৪২ রানে (দুই চার ও দুই ছক্কা) অপরাজিত ছিলেন।
এক বাকি থাকতেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে রাজস্থান।
সংক্ষিপ্ত স্কোর
সানরাইজার্স হায়দরাবাদ ১৫৮/৪ (২০ ওভার)
মনিশ ৫৪, ওয়ার্নার ৪৮, উইলিয়ামসন ২২*;
আর্চার ১/২৫।
রাজস্থান রয়্যালস ১৬৩/৫ (১৯.৫ ওভার)
তেভাটিয়া ৪৫*, পরাগ ৪২*, স্যামসন ২৬,
রশিদ ২/২৫, খলিল ২/৩৭।
রাজস্থান রয়্যালস ৫ উইকেটে জয়ী।




