-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দর্শকে ভরপুর গ্যালারি[/caption]
বিপিএলের উদ্বোধনের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সিলেটের দর্শকদের সাড়ায় অভিভূত হয়ে এ মাঠে শীঘ্রই আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের আশ্বাস দিয়েছিলেন। বিসিবি সভাপতির সেই আশ্বাসের বাস্তবায়ন হচ্ছে আগামী বছরই।
২০১৮ সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক বাংলাদেশের সাথে অংশ নিবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজের প্রথম তিনটি ম্যাচ যথাক্রমে ১৫ জানুয়ারি, ১৭ জানুয়ারি ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচের দুইটি ম্যাচই বাংলাদেশের। সম্ভাব্য সূচি অনুসারে ১৫ জানুয়ারি শ্রীলঙ্কার মুখোমুখি হতে পারে বাংলাদেশ। ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে জিম্বাবুয়ে। ১৯ জানুয়ারি স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। যদিও এখনো ত্রিদেশীয় সিরিজের আনুষ্ঠানিক সূচি প্রকাশিত হয়নি। ত্রিদেশীয় সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
বিপিএলের এবারের আসরের প্রথম আটটি ম্যাচ আয়োজিত হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিপিএল শুরুর আগে টিকিট বিক্রয় কেন্দ্রগুলোতে ছিল ক্রিকেটপ্রেমীদের উপচে পড়া ভীড়। মনোমুগ্ধকর সৌন্দর্য আর চমৎকার স্টেডিয়াম আকৃষ্ট করেছে অনেক ক্রিকেটপ্রেমীকে।
এর আগে ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের ছয়টি ম্যাচ আয়োজিত হয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রমীলা টি-২০ বিশ্বকাপের ২৪ টি ম্যাচ হয়েছিল এ মাঠে। ২০১৬ সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচও হয়েছে এখানে। সিলেটের লাকাতুরা চা বাগানের সন্নিকটেই অবস্থিত এ স্টেডিয়াম। গ্যালারিতে দর্শক ধারণ ক্ষমতা ১৩ হাজার ৫৩৩।
আরো পড়ুনঃ 