-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশ দল, ছবিঃ এসিসি[/caption]
মালয়েশিয়ার কুয়ালালামপুরে সকালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। ম্যাচের দ্বিতীয় ওভারে উইকেট নিয়ে নিজের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন সালমা। ৩ রানে প্রথম উইকেট হারায় থাইল্যান্ড। দলীয় স্কোরে আর ৬ রান যোগ করতেই বিদায় নেন আরেক ওপেনার। এবার আঘাত হানেন জাহানারা আলম। শুরুর এই বিপর্যয় আর কাটাতে পারে নি থাইল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। অন্যদিকে রানের গতিও ছিল অনেক মন্থর। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে মাত্র ৬০ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন বোচাথাম।
বাংলাদেশের পক্ষে অধিনায়ক সালমা খাতুন ও নাহিদা আক্তার দুইটি করে উইকেট পান। ৪ ওভার বোলিং করে মাত্র ৬ রান দেন বাংলাদেশ অধিনায়ক। নাহিদা আক্তার ৪ ওভারে দেন ১০ রান। এছাড়া ফাহিমা ৪ ওভারে ৯ রান দিয়ে নেন ১ উইকেট। জাহানারা,খাদিজা,রুমানাও ১টি করে উইকেট পেয়েছেন। বাংলাদেশের ছয় বোলারই উইকেটের দেখা পেয়েছেন।
৬১ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ৮ রানে ৮ রান করে সাজঘরে ফিরেন শামিমা সুলতানা। তবে এরপর আর কোনও উইকেট যায় নি। ১১.১ ওভারে ৯ উইকেট হাতে রেখেই সহজ জয় পায় বাংলাদেশ। আয়েশা রহমান ও নিগার সুলতানা দুইজনই ২৫ রানে অপরাজিত ছিলেন। মজার ব্যাপার হলো, দুইজনই খেলেছেন ২৮টি করে বল।
৪ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট নেয়া বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।
উল্লেখ্য, চলতি এশিয়া কাপে চার ম্যাচে বাংলাদেশের এটা তৃতীয় জয়। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারার পর টানা তিন জয় পেলো বাংলাদেশ প্রমিলা দল। 