-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আগামী মাসে (এপ্রিল) দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সফর করবে পাকিস্তান ক্রিকেট দল। কদিন আগেই পাকিস্তান সফর করে গিয়েছিল প্রোটিয়ারা। সফর চলাকালীন নিশ্চিত হয় পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফর। দীর্ঘ চার বছর পাকিস্তান দলে ফিরেছেন ওপেনার শারজিল খান। পিএসএলে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন এ ক্রিকেটার।
তবে সম্প্রতি সময়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন এ ওপেনার। করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া পিএসএলে পাঁচ ম্যাচে ২০০ রান করেছেন শারজিল। এছাড়াও ব্যাট হাতে রান পেয়েছেন জাতীয় টি-টোয়েন্টি কাপেও। যে কারণে আসন্ন সফরে টি-টোয়েন্টির দলে জায়গা করে নিয়েছেন তিনি।
অন্যদিকে টেস্ট স্কোয়াডে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন শাহনাওয়াজ দাহানি। ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ অভিজ্ঞতা না থাকলেও নজর কেড়েছেন পিসিবি নির্বাচক মোহাম্মদ ওয়াসিমের।
উল্লেখ্য, আগামী ২ এপ্রিলে থেকে শুরু হতে যাচ্ছে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ। ২ এপ্রিল শুরু হয়ে, দুই দলের মধ্যকার তিন ওয়ানডে এবং চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শেষ হবে ১৬ এপ্রিল। দক্ষিণ আফ্রিকা সফর শেষ হলেই দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে পাড়ি দিবে পাকিস্তান।
এক নজরে পাকিস্তান দলের স্কোয়াডঃ
টি-টোয়েন্টি দলঃ বাবর আজম, শাদাব খান, শারজিল খান, মোহাম্মদ হাফিজ, হায়দার আলী, দানিশ আজিজ, আসিফ আলী, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, হাসান আলী, আরশাদ ইকবাল, উসমান কাদির
ওয়ানডে দলঃ বাবর আজম, ইমাম-উল-হক, ফখর জামান, আবদুল্লাহ শফিক, হায়দার আলী, দানিশ আজিজ, শাকিল, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, হাসান আলী, উসমান কাদির, শাদাব খান
টেস্ট দলঃ বাবর আজম, ইমরান বাট, আবিদ আলী, আবদুল্লাহ শফিক, আজহার আলী, ফাওয়াদ আহমেদ, শাকিল, আগা সালমান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহীন আফ্রিদি, হ্যারিস রউফ, তাবিশ খান, হাসান আলী, শাহনেওয়াজ দাহানি, নোমান আলী, জাহিদ মাহমুদ, সাজিদ খান।




