-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৬ মার্চ) মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে। ১ মার্চ প্রথম ম্যাচে দর্শক খরায় ভুগেছিল গ্যালারি। ৩ মার্চ দর্শকের সংখ্যা বাড়লেও মোটেও আশাব্যঞ্জক ছিল না। কিন্তু প্রথম দুই ম্যাচের দৃশ্যপট পাল্টে গেছে তৃতীয় ওয়ানডেতে।
মাশরাফির অধিনায়কত্বে শেষ ম্যাচকে ঘিরে তাই অন্যরকম আবেগ কাজ করছে দর্শকদের মধ্যে। সিলেটের গ্যালারি হুট করে দর্শকে ভরে ওঠার অন্যতম কারণ এটি। এই প্রতিবেদন লেখার সময় স্টেডিয়ামের বাইরে টিকিটের খোঁজে মরিয়া অনেক দর্শক। মাঠে বসে খেলা দেখতে মরিয়া ক্রিকেটপ্রেমিরা এর-ওর কাছে ছুটছেন একটি টিকিটের আশায়।
অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচ দেখতে সিলেটের বাইরে থেকেও এসেছেন অনেক দর্শক। বাংলাদেশের ক্রিকেটের আইকনিক সমর্থক টাইগার শোয়েব তার নিকট অতীতের দুঃসময় পেছনে ফেলে ছুটে এসেছেন সিলেটে। মাঠে রয়েছে সমর্থকদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশনও। মাশরাফির বন্দনায় নানা প্ল্যাকার্ড আর ব্যানার শোভা পাচ্ছে সমর্থকদের হাতে।